Telangana Election 2023: নির্বাচনের জন্য বন্ধ কাজ! কৃষকদের প্রকল্প ফের চালু করতে কমিশনে দরবার KCR-এর দলের
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় নির্বাচন ৩০ নভেম্বর। তবে এর প্রক্রিয়া শুরু হয়েছিল অক্টোবরের শুরুর দিকে, নির্বাচন ঘোষণার পর থেকে। এই সময়ের মধ্যে বিআরএস, কংগ্রেস ও বিজেপি জনগণকে তাদের দিকে আনার চেষ্টা চালিয়ে গিয়েছে। সর্বশেষটি করে বিআরএস।
তার পরেই নির্বাচন কমিশন রাইথুবন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের রবি শস্য চাষের জন্য আর্থিক সহায়তা প্রদানের অনুমতি প্রত্যাহার করে নির্বাচন কমিশন। তবে তা চালু করতে এবার কমিশনে দরবার করেছে কেসিআরের দল বিআরএস।

নির্বাচন কমিশনের দেওয়া স্মারকলিপিতে বিআরএস বলেছে তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও এই প্রকল্প নিয়ে কোনও প্রচার করেননি। তিনি যা করেছেন, তাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা যায় না।
প্রসঙ্গত সোমবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মন্ত্রী টি হরিশ রাওয়ের প্রচারের বিবৃতি নোট করে। যেখানে মন্ত্রী বলেছিলেন, মঙ্গলবার অর্থাৎ ২৮ নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে। এরপরেই নির্বাচন কমিশনের তরফে আদেশ দিয়ে জানানো হয়, তেলেঙ্গানায় মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে। যে কারণে এই প্রকল্পের অধীনে কোনও অর্থ প্রদান করা যাবে না।
নির্বাচন কমিশনের কিছু শর্তের অধীনে রাইথুবন্ধু প্রকল্পের অধীনে অক্টোবর-জানুয়ারি সময়কালে কৃষকদের নগদ অর্থ স্থানান্তরে আপত্তির কথা জানিয়েছে। কমিশনের তরফে মডেল কোড অফ কন্ডাক্টের কথা জানিয়ে, অর্থ প্রদানের প্রচার না করতে বলেছিল।
২০১৮ সালে বিআরএস সরকার রাইথু বন্ধু প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পের অধীনে একটি ফসলের মরসুমের জন্য প্রতি একর ৫ হাজার টাকা করে কৃষকদের নগদে অনুদান দেওয়া হয়। কৃষি উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলা করতে এই অর্থ প্রদান করা হয়। তেলেঙ্গানা সরকার বছরে দুবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করে থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications