Telangana Assembly Election 2023: মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায় থেকে! তেলেঙ্গানায় তালিকা-জবাব মোদীর

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী একযোগে আক্রমণ করলেন ভারত রাষ্ট্র সমিতি এবং কংগ্রেসকে। রাজ্যে প্রথমবারের জন্য বিজেপির জয়ের দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, অন্য অনগ্রসর শ্রেণি থেকে মুখ্যমন্ত্রী পাবে রাজ্য।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, কংগ্রেস এবং বিআরএস কখনই কোনও অনগ্রসর শ্রেণি থেকে আসা ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে বসাবে না। তিনি বলেন, কংগ্রেস ও বিআরএস মিলে মিশে রয়েছে। তিনি আরও বলেন, উভয়ের ডিএনএতেই রয়েছে দুর্নীতি, তুষ্টি ও স্বজনপ্রীতি।

প্রধানমন্ত্রী মোদী এদিন দাবি করেন, শুধুমাত্র এনডিএ এবং বিজেপিই সব থেকে বেশি ওবিসি স্বার্থ দেখে এবং তাদের সর্বোচ্চ প্রতিনিধিত্ব দেয়। তিনি বলেন, কেন্দ্রের এনডিএ সরকারে ২৭ জন ওবিসি মন্ত্রী রয়েছেন, যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। বিজেপির তরফে ৮৫ জন ওবিসি সাংসদ রয়েছেন। এছাড়াও সারা দেশে বিজেপির ৩৬৫ জন ওবিসি বিধানসভা সদস্য রয়েছেন।

প্রসঙ্গত মোদী সরকারে মন্ত্রীর সংখ্যা ৭৭ জন। ওবিসি সম্প্রদায় থেকে যদি মন্ত্রীর সংখ্যা ২৭ হয়, তাহলে শতাংশের নিরিখে তা ৩৫ শতাংশ। প্রধানমন্ত্রী বলেন, স্বর্ণকার, ছুতোর, ভাস্কর, ধোপা, জুতো প্রস্তুতকারক, নাপিত এবং এরকম অনেক বন্ধু শুধুমাত্র ওবিসি সম্প্রদায় থেকেই আসেন। এইসব লোকেদের জন্যই বিজেপি সরকার পিএম বিশ্বকর্মা স্কিম তৈরি করেছে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং অন্য বিরোধী নেতারা দেশে জাত শুমারির দাবি করে বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার ওবিসি শ্রেণির জন্য কোনও কাজ করেনি। অন্যদিকে কংগ্রেসের চার মুখ্যমন্ত্রীর মধ্যে তিনজনই ওবিসি ক্যাটেগরি থেকে এসেছেন।

তেলেঙ্গানার কেসিআর সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, তারা কর্মসংস্থান ও পাণীয়জল দেওয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। বিআরএস সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, ৩০ নভেম্বর রাজ্য বিসি-বিরোধী সরকারকে উপড়ে ফেলা দরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, তেলেঙ্গানায় যে পরিবর্তনের ঝড় বইছে, তা এদিনের জনসভা থেকে প্রমাণিত। তিনি বলেন, জনসভার আসা মানুষেরা তেলেঙ্গানার প্রতিটি কোণ থেকে এসেছেন এবং স্পষ্ট বার্তা নিয়ে এসেছেন। তেলেঙ্গানার মানুষ বিজেপিতে আস্থা রাখতে চলেছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+