বিয়ের প্রস্তাব না মানায় প্রকাশ্য রাস্তায় তরুণীর ঠোঁট চিরে নৃশংস খুন যুবকের

আদিলাবাদ, ৩ জুলাই : বিয়ের প্রস্তাব না মানায় একেবারে প্রকাশ্য দিবালোকে রাস্তায় লোকজনের মাঝে দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে এক তরুণীর ঠোঁট চিরে দিল এক যুবক। ঘটনার জেরে মৃত্যু হয়েছে তরুণীর। [ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। মৃত তরুণীর নাম সন্ধ্যা (১৯)। তাঁর পরিবার আদিলাবাদের ভাইনসার বাসিন্দা। অভিযোগ বহুদিন ধরেই এম মহেশ (২২) নামে এক যুবক তরুণীকে বিরক্ত করত। সে বিয়ের প্রস্তাবও দেয়। [ইভটিজারকে বেধড়ক মার স্কুল ছাত্রীর, দর্শক পুলিশ]

বিয়ের প্রস্তাব না মানায় প্রকাশ্যে ঠোঁট চিরে খুন তরুণীকে

তবে তাতে রাজী ছিল না সন্ধ্যা ও তার পরিবার। একই গ্রামের বাসিন্দা মহেশ বিষয়টি ভালোভাবে নেয়নি। সে অনেকবার সন্ধ্যাকে হুমকি দেয়। সেজন্য তরুণীর পরিবার পুলিশে অভিযোগও দায়ের করে। তবে তাতে নাকি কর্ণপাত করেনি পুলিশ। [নারী নিগ্রহ রুখতে নিযুক্ত মহিলা পুলিশকর্মীরাই ইভটিজিংয়ের শিকার!]

গত একবছর ধরে মহেশ নিহত যুবতী সন্ধ্যাকে বিরক্ত করছিল। তবে কিছুতেই বিয়ের প্রস্তাবে রাজি হয়নি সন্ধ্যা। গত জানুয়ারিতে অন্য একজনের সঙ্গে তাঁর বিয়েও ঠিক হয়। [তরুণীর ফেসবুক পোস্টেই বাজিমাত, গ্রেফতার 'বিকৃতমনষ্ক' ইভটিজার!]

এসব জানার পরই সম্ভবত বদলা নেওয়ার ছক কষে মহেশ। শনিবার দুপুরে সন্ধ্যা প্রয়োজনীয় কেনাকাটা করতে বেরলে তাঁকে আক্রমণ করে মহেশ। রাস্তার মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে সন্ধ্যার ঠোঁট চিরে দেয় সে। পরে মারা যান সন্ধ্যা।

খবর পেয়েই মহেশকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী খুনের মামলা রুজু করা হয়েছে। খুনের পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+