ভ্রাতৃ বিরোধের আবহে বিহারের রাজনীতিতে নয়া মোড়, লালুর আশীর্বাদ নিয়ে নতুন সংগঠন শুরু তেজপ্রতাপের

ভ্রাতৃ বিরোধের আবহে বিহারের রাজনীতিতে নয়া মোড়, লালুর আশীর্বাদ নিয়ে নতুন সংগঠন শুরু তেজপ্রতাপের

আরজেডি-র নেতৃত্ব নিয়ে গত কয়েকমাস ধরেই বিস্তর টানাপোড়েন চলছে লালু পুত্রদের মধ্যে। দলের রাশ কার হাতে থাকবে তা নিয়েই মূলত বিরোধ। ভাইয়ে ভাইয়ে এই লড়াই বিহার রাজনীতিতে ক্রমশই অন্য মাত্রা নিচ্ছে। এমতাবস্থায় বড় পদক্ষেপ নিতে দেখা গেল তেজপ্রতাপকে। রবিবার শিক্ষক দিবসেই খুলে ফেললেন একটি নতুন ছাত্র সংগঠন। নতুন সংগঠন সম্পর্কে তেজপ্রতাপের দাবি আরজেডির অংশ হিসাবেই আগামীতে এই সংগঠন কাজ করেব। শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্বের বিষয়গুলিকে মাথায় রেখে চলবে লড়াই।

ছাত্র জনশক্তি পরিষদের হাত ধরে নতুন পথ চলা শুরু তেজপ্রতাপের

ছাত্র জনশক্তি পরিষদের হাত ধরে নতুন পথ চলা শুরু তেজপ্রতাপের

এদিকে আরজেডি-র অভ্যন্তরে সমস্যা গত কয়েক মাস ধরেই ঘনীভূত হচ্ছিল। একদিকে যেখানে তেজস্বী যাদব দলের উন্নতির জন্য কাজ করছেন সেখানে নিজের গান গাইতেই ব্যস্ত বড় ভাই তেজপ্রতাপ। নতুন সংগঠনের নাম দেওয়া হয়েছে 'ছাত্র জনশক্তি পরিষদ'। এদিকে তেজপ্রতাপ নয়া সংগঠনের সঙ্গে আরজেডির যোগসূত্র বোঝানোর চেষ্টা করলেও সে গুড়ে যে বালি তা তেজস্বীর হাবেভাবেই স্পষ্ট। এমনকী এই নিয়ে দ্বন্দ্বের আবহও তৈরি হয়েছে দুই ভাইয়ের দুই শিবিরের মধ্যে।

 সাধুবাদ জানাচ্ছে বিজেপি

সাধুবাদ জানাচ্ছে বিজেপি

এদিকে যখনই তেজপ্রতাপ যাদব বিদ্রোহী মনোভাব দেখিয়েছেন, বিজেপিকে সবসময় তাকে সমর্থন করতে দেখা গেছে। এবারও ভারতীয় জনতা পার্টি তাঁকে তার নতুন সংগঠনের সূচনার জন্য অভিনন্দন জানিয়েছে। বিজেপি মুখপাত্র মৃত্যুঞ্জয় ঝা বলেন, "তেজস্বীর তাঁর আত্ম সম্মান ধরে রেখেছে কিন্তু তেজপ্রতাপেরও নিজস্ব আত্মসম্মান রয়েছে। তেজপ্রতাপ আরজেডিতে অগ্রাধিকার পাচ্ছিলেন না। এখন তিনি দল গঠনের যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমাদের শুভ কামনা রইল।"

 তীব্র কটাক্ষ জেডিইউ-র

তীব্র কটাক্ষ জেডিইউ-র

অন্যদিকে, বিজেপি সাধুবাদ জানালেও তীব্র কটাক্ষ দেখা গিয়েছে নীতীশ শিবিরকে। জেডিইউ মুখপাত্র অভিষেক ঝা বলেন, "দলকে বদনাম করার জন্য ইতিমধ্যেই অনেক সংগঠন গড়ে তুলেছেন তেজপ্রতাপ। আরজেডি প্রাইভেট লিমিটেড পার্টিতে দুই ভাইয়ের এই প্রতিযোগিতা দেখা ছাড়া যে কিছুই করার নেই।"যদিও ইতিমধ্যেই লালু প্রসাদের কাছ থেকে নতুন সংগঠনের পথ চালার বিষয়ে তেজপ্রতাপ আশীর্বাদও নিয়েছেন বলে দাবি করেছেন। এদিরে তেজপ্রতাপের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে কংগ্রেস।

কী বলছে কংগ্রেস

কী বলছে কংগ্রেস

কংগ্রেসের মুখপাত্র রাজেশ রাঠোর বলেন, "তেজপ্রতাপ দীর্ঘদিন থেকেই আরজেডিকে সাহায্য করেছেন। নতুন সংগঠনের মাধ্যমে তিনি দলে তরুণ ছাত্রদের সংযুক্ত করবেন এই আশা করা যায়।আরজেডির জন্য এটি একটি ভালো উদ্যোগ।" অন্যদিকে এই বিষয়ে সাবধানী পদক্ষেপ নিচ্ছে আরজেডির শীর্ষ নেতৃত্বও। এই বিষয়ে, আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, "তেজপ্রতাপের সংগঠন থেকে আরজেডির কী ক্ষতি হবে? ছাত্ররা তরুণদের জন্য কিছু করতে চায়।এতে দোষের কিছু নেই। এর আগে তেজ প্রতাপ ডিএসএসও করেছেন।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+