আরও ৪ দিনের পুলিশি হেফাজত তেজপালের

মহিলা সাংবাদিককে ধর্ষণের অভিযোগ রয়েছে তেজপালের বিরুদ্ধে। গত সপ্তাহেই ছ'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও গোয়া পুলিশ অবশ্য ১৪ দিনের হেফাজত চেয়েছিল। কিন্তু, আদালত সেই আর্জি মানেনি তখন।
আইনের ৩৪১,৩৪২,৩৭৬(২)(এফ) এবং ৩৭৬সি ধারায় তেজপালের বিরুদ্ধে অতিরিক্ত এই অভিযোগগুলি দায়ের করা হয়। দুই ধাপে তাঁর যৌন ক্ষমতা ও ডিএনএ পরীক্ষাও করা হয়। যেই হোটেলে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ সেখানেও তেজপালকে নিয়ে গিয়েছিল গোয়া পুলিশ।
তেজপাল পুলিশকে জানিয়েছে। সেদিন রাতে ওই হোটেলে যা হয়েছিল তা ধর্যণ নয়, কারণ দুজনের সম্মতিতেই তা হয়েছিল।












Click it and Unblock the Notifications