লালু-পুত্র তেজস্বীর খোঁজ দিলে ৫১০০ টাকা পুরস্কার, বিহারে পোস্টার ঘিরে জোর চর্চা

লালুপুত্র তেজস্বীর খোঁজ চাই! পোস্টার পড়ল বিহারের। বিহারের মুজফফরপুরের সেই পোস্টার ঘিরে এখন জোর চর্চা।

লালুপুত্র তেজস্বীর খোঁজ চাই! পোস্টার পড়ল বিহারের। বিহারের মুজফফরপুরের সেই পোস্টার ঘিরে এখন জোর চর্চা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। তাই এই পোস্টার। আবার নিছক পোস্টারই নয়, সেই পোস্টারে পুরস্কারও ঘোষণা করা হয়েছে তেজস্বীর সন্ধানে।

তেজস্বীর সন্ধান দিতে পারলে...

তেজস্বীর সন্ধান দিতে পারলে...

তেজস্বীর সন্ধান দিতে পারলে ৫১০০ টাকা পুরস্কার দেওয়া হবে- এমন ঘোষণাও করা হয়েছে পোস্টারে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিহারে এতবড় ঘটনা ঘটে গেল। এনকেফ্যালাইটিসে শিশু মৃত্যুর পাহাড় হয়ে গেল। তারপরও তেজস্বীর দেখার নেই। তিনি নিজেকে দরিদ্র মানুষের প্রতিনিধি বলে দাবি করেন। এই মর্মান্তিক ঘটনার পর তিনি কোথায়!

দলিত এবং সংখ্যালঘু-দরদী!

দলিত এবং সংখ্যালঘু-দরদী!

নিজেকে দলিত এবং সংখ্যালঘু-দরদী বলে দাবি করেন তেজস্ব। কিন্তু মুজফ্ফরপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দরিদ্র পরিবারে শিশু মৃত্যুর পরও তেজস্বীর দেখা না মেলায় পোস্টার পড়ল এবার। রাজ্যের বিরোধী দলনেতা বলে কথা। যখ শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কেন্দ্রের দিকে আঙুল, তখনও তিনি অজ্ঞাতবাসে।

সরকারের পাশাপাশি বিরোধীরাও নিষ্ক্রিয়

সরকারের পাশাপাশি বিরোধীরাও নিষ্ক্রিয়

নীতীশ কুমার সরকারেরও তীব্র সমালোচনা শোনা যাচ্ছে না আর। আগে তিনি বারবার বিহারের জেডিইউ-বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি বলেছেন, সারা রাজ্যে ধর্ষণ, হত্যা, লুটপাট এবং অন্যান্য অপরাধ ঘটনা বেড়ে চলেছে। সরকারের নীরব দর্শকের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। সরকার যখন নিষ্ক্রিয়, তখন বিরোধীদের সক্রিয় হতে হয়, কিন্তু বিহারে সরকারের পাশাপাশি বিরোধীরাও নিষ্ক্রিয়।

তেজস্বী কোথায়, চর্চা জারি

তেজস্বী কোথায়, চর্চা জারি

উল্লেখ্য, ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সংবাদমাধ্যমের সামনে দেখা যায়নি তেজস্বী যাদবকে। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাদের কাছেও তাঁর কোন খবর নেই। কেউ বলছেন তেজস্বী হয়তো ইংল্যান্ডে গিয়েছেন। দলের জাতীয় মুখপাত্র মনোজ ঝা বলেন, তেজস্বী দিল্লিতে রয়েছেন। রাজ্য সভাপতি জানান, তেজস্বী অসুস্থ। লালুর জন্মদিনেও তাঁকে দেখা যায়নি। ছিলেন দাদা তেজপ্রতাপ ও দিদি মিশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+