Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'জিতব বলেই লড়াইয়ের পথই বেছে নিয়েছি', সিবিআই তলব নিয়ে বললেন তেজস্বী

জমির বিনিময়ে চাকরি (Land For Job Scam Case) কেলেঙ্কারির ঘটনায় চাপ বাড়ল তেজস্বী যাদবের। CBI-এর জেরার মুখে তিনি। গত কয়েকদিনে একাধিকবার বিহারের উপ মুখ্যমন্ত্রীকে (Tejashwi Yadav) তলব করা হলেও তিনি হাজিরা দেননি।

তবে আজ শনিবার দিল্লিতে তদন্তকারী সংস্থার মুখোমুখি ইতিমধ্যে তেজস্বী হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে তাঁর বড় বোন মিসা ভারতীকেও জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই মামলাতেই তাঁকে জেরা করছে তদন্তকারী সংস্থা।

নত করে নেওয়াটা খুব সহজ

নত করে নেওয়াটা খুব সহজ

সিবিআই দফতরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তেজস্বী। তিনি বলেন, আমরা সবসময়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করে এসেছি। কিন্তু এই মুহূর্তে দেশের যা অবস্থা তাতে মাথা নত করে নেওয়াটা খুব সহজ। কিন্তু লড়াই করাটা ততটাই কঠিন। তবে আমি লড়াইয়ের পথই বেছে নিয়েছি। আর সেই লড়াইয়ে আমিই জিতব বলে মন্তব্য করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। তবে তদন্তকারী সংস্থাকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস তাঁর।

হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি মেলেনি

হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি মেলেনি

এর আগে জমির বিনিময়ে চাকরি (Land For Job Scam Case) কেলেঙ্কারির ঘটনায় গত তিনবার তেজস্বী যাদবকে জেরা করতে চেয়ে সমন পাঠায় সিবিআই। আর এর মধ্যেই সিবিআইয়ের তরফে জারি করা সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বিহারের উপ-মুখ্যমন্ত্রী। যদিও দীর্ঘ শুনানিতে দিল্লি হাইকোর্ট কোনও স্বস্তি তেজস্বীকে দেয় না। বরং সিবিআইয়ের তদন্তের মুখমুখবি হওয়ার কথাই জানায় আদালত। আর এরপরেই আজ তদন্তকারীদের মুখোমুখি তেজস্বী। প্রায় কয়েক ঘন্টা হয়ে গিয়েছে জেরা চলছে বলেই জানা গিয়েছে।

একাধিকবার অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা

একাধিকবার অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা

বলে রাখা প্রয়োজন, আরজেডি সুপ্রিমো লালু যাদব, স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিসা ভারতী সহ ১৬ জনকে রেলের চাকরির বদলে জমির মামলায় CBI অভিযুক্ত করেছে। ২০০৪ সাল থেকে ২০০৯ এর মধ্যে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন। আর তা থাকাকালীন জমির বদলে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। আর সেই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে লালু প্রসাদ যাদব সহ পরিবারের একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই। এমনকি এক যোগে একাধিক জায়গাতে তল্লাশিও চালিয়েছে তদন্তকারী সংস্থা।

এমনকি দিল্লিতে তেজস্বী যাদবের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। সেখান থেকে একাধিক তথ্য ইডি পায় বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+