তেজস্বী যাদবকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরজেডি-র বৈঠকে, মঙ্গলবার নীতীশের বৈঠক
পদত্যাগ করবেন না তেজস্বী যাদব, জানিয়ে দিল লালুপ্রসাদের আরজেডি, বিজেপিই চিড় ধরানোর চেষ্টা করছে বলে পাল্টা তোপ আরজেডি-র, মঙ্গলবারই বৈঠকে বসবে জেডিইউ।
বিহারের উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তেজস্বী যাদব। সোমবার লালুপ্রসাদ যাদবের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। জোটসঙ্গী জেডিইউ-র সঙ্গেও তাদের কোনও বিরোধ নেই বলে জানিয়ে দেওয়া হল আরজেডি-র পক্ষ থেকে। সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি লালু ও তাঁর পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে বলে বিজেপির ঘাড়েই পাল্টা দোষ চাপাল লালু প্রসাদের দল। এমনকী নীতীশ- লালু সম্পর্কে চিড় ধরানোরও চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে রাষ্ট্রীয় জনতা দল।

গত শুক্রবারই লালুপ্রসাদ, তাঁর ছেলে তেজস্বী যাদব, স্ত্রী রাবড়ি দেবী সহ মোট বারোজনের বিভিন্ন বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থাকে টেন্ডার পাইয়ে ৩২ কোটি টাকার জমি ৫৪ লক্ষ টাকায় পেয়েছিলেন বলে অভিযোগ করেছে সিবিআই। লালু ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাও রুজু করা হয়েছে। এরপরই তেজস্বী যাদবের পদত্যাগ চেয়ে সরব হয় বিরোধীরা। এমনকী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ চেয়েছিলেন বলে খবর পাওয়া যায়। অবশ্য জেডিইউ-র পক্ষ থেকে এবিষয়ে প্রকাশ্যে কিছুই বলা হয়নি। এই ঘটনা বিহারের মহাজোটে চিড় ধরাবে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে আলোচনা করতে পৃথকভাবে দলীয় বৈঠক ডাকেন নীতীশ ও লালু। মঙ্গলবারই দলের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন নীতীশ কুমার। কিন্তু তার আগে সোমবারই বৈঠক ডাকেল লালু প্রসাদ যাদব।

সোমবারের বৈঠকের পর আরজেডি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তেজস্বীর পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না। বরং উপমুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজকে ঢালাও সার্টিফিকেট দিয়েছেন দলীয় বিধায়কেরা। বিজেপিকে পাল্টা কাঠগড়ায় তুলে আরজেডি-র দাবি, মহাজোট ভাঙতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিহারে মুখ থুবড়ে পড়ার পর এবার ভাঙন ধরিয়ে বিজেপি বিহারে ঢুকতে চাইছে বলে পাল্টা অভিযোগ আরজেডি-র। এখন দেখার মঙ্গলবারের বৈঠকে নীতীশের দল কী সিদ্ধান্ত নেয়।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications