মণীশের বাড়িতে তেজস্বী, পরিবারের সঙ্গে দেখা করে কী আশ্বাস দিলেন বিজেপি নেতা
মণীশের বাড়িতে তেজস্বী, পরিবারের সঙ্গে দেখা করে কী আশ্বাস দিলেন বিজেপি নেতা
টিটাগড়ে খুন হওয়া মণীশ শুক্লার বাড়িতে গেলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। মণীশের খড়দহের বাড়িতে যান তাঁরা। তাঁর সঙ্গে ছিলেন অর্জুন সিং এবং দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য এই মণীশ হত্যাকাণ্ডের কারণেই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা।

মণীশকে হাতিয়ার করে একুশের ভোটের ঘুঁটি সাজাতে শুরু করেছে বিেজপি। শাহ কলকাতা সফরে আসার আগে এটা বিজেপির একটা মেগা ইভেন্ট ছিল। তার আগে দলের জনসমর্থন একটু ঝালিেয় নিলেন দিলীপরা। যদিও অর্জুনের ডান হাত খুন হওয়ায় চাপ বেড়েছে বিজেপির। তবে রাজ্য সরকারের উপর মণীশকে কেন্দ্র করে একটি প্রচ্ছন্ন চাপ তৈরি করতে সক্ষম হয়েছে বঙ্গ বিেজপি।
একের পর এক তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়িয়ে পড়ছেন মণীশ হত্যাকাণ্ডে। নাসির খানের গ্রেফতারির পর আরও এক তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেফতার হয়েছেন মণীশ শুক্লা হত্যাকাণ্ডে। সুবোধ যাদব নামে ধৃত ওই তৃণমূল কর্মীর কাছ থেকে কার্বাইনও উদ্ধার করেছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা।












Click it and Unblock the Notifications