নির্বাচনে জিতে জন্মদিন পালন? ভোট গণনার আগে সমর্থকদের কোন বার্তা দিলেন তেজস্বী যাদব
আগামীকাল বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে নিজের জন্মদিন নিয়ে বিশেষ উৎসাহ নেই আরজেডি নেতা তেজস্বী যাদবের। তাঁর বাড়িতে আসতে সমর্থকদের নিষেধ করলেন। পাশাপাশি গণনার দিন সংযত থাকতে দলীয় কর্মী ও সমর্থকদের পরামর্শ দিলেন তিনি।

৩১-এ পা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব
আজ ৩১-এ পা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব। কিন্তু জন্মদিন অন্যদিনের মতো কাটাতে চান তিনি। প্রতি বছর এই বিশেষ দিনে দলীয় কর্মী ও সমর্থকরা তাঁর বাড়িতে আসেন। কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম। একে কোরোনা পরিস্থিতি, অন্যদিকে আগামীকাল বিহারে ভোট গণনা।

বর্তমান পরিস্থিতির কারণে জন্মদিন পালন সাধারণভাবে
বর্তমান পরিস্থিতির কারণে তেজস্বী গতকাল জানান, জন্মদিন পালন হবে সাধারণভাবে। পাশাপাশি গণনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম উত্তেজনা না ছড়ায় তার জন্য আর্জি জানান তিনি। বাজি পোড়ানো, বিরোধী দলের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারে জয়ী হবে কে?
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিহারের নির্বাচনে এগিয়ে রয়েছে তেজস্বীর নেতৃত্বাধীন আরজেডি-কংগ্রেসের বিরোধী মহাজোট। একথা জানার পর দলের কর্মী ও সমর্থকরা যাতে গণনার দিন কোনওরকম উত্তেজনার মধ্যে জড়িয়ে না পড়েন, তার জন্য আর্জি জানিয়েছেন তেজস্বী। তবে ইতিমধ্যেই বিহারের বিভিন্ন জায়গায় তেজস্বীকে জয়ী ঘোষণা করে পোস্টার পড়েছে।












Click it and Unblock the Notifications