‘বিহারের উন্নয়ন কেন তলানিতে?’, জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ১৫টি প্রশ্ন রাখলেন তেজস্বী যাদব
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 'বিহারের জন্য যুদ্ধ' শুরু করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক ইস্যুতে ১৫টি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরলেন এবার।
বিহারের উন্নয়ন কেন থমকে? এদিন এর সাথেই একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তেজস্বী।

- তেজস্বী যাদব অভিযোগ করেন, "বিহারের জনগণ 'ডাবল ইঞ্জিন' সরকারকে সুযোগ দিয়েছে, তবুও রাজ্যের পরিস্থিতি শোচনীয়"।
- তাঁর কথায়, "প্রধানমন্ত্রী মোদী ১১ বছর ধরে কেন্দ্রে এবং নীতীশ কুমার ২০ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী, তবুও কেন বিহার পিছিয়ে?"
- "বিহার মাথাপিছু আয়, বিনিয়োগ ও কৃষকদের আয়ের দিক থেকে কেন সবচেয়ে নিচে?"
- "বেকারত্ব, দারিদ্র্য এবং অভিবাসনের ক্ষেত্রে বিহার কেন শীর্ষে?"
তেজস্বী মোদী সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন
- তাঁর কথায়, "২০১৭ সালে মতিহারির চিনিকল চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তিনি কি বলতে পারবেন কবে সেই চা তিনি খাবেন?"
- "বেকারদের রেলওয়ে ও সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায়?"
- "কেন বিহারকে টেক্সটাইল পার্ক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি?"
- "২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন কৃষকরা চরম সংকটে পড়েছেন"।
- "বিহারের কৃষকদের আয় দেশের মধ্যে সবচেয়ে কম কেন?"
- "ডাবল ইঞ্জিন সরকার বিহারের কৃষকদের জন্য কী করেছে?"
- "২০২৩ সালে রাজ্যের ৬৫% সংরক্ষণের আদেশ কেন কেন্দ্র বাস্তবায়ন করেনি?"
- "দেশব্যাপী জাতিগত আদমশুমারি কেন করা হচ্ছে না?"
- "বিহার থেকে অভিবাসন বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?"
- তেজস্বী বিজেপি সরকারের বিরুদ্ধে সংরক্ষণ বাস্তবায়ন না করার অভিযোগও এনেছেন।
- কৃষকদের দুর্দশা নিয়েও এদিন আক্রমণ করেন তিনি।
আজ বিহার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য ২২,০০০ কোটি টাকা বরাদ্দ করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি নিজের X-হ্যান্ডেলে লিখেছেন, "গত ১০ বছরে, আমাদের প্রচেষ্টার ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে, ব্যয় কমেছে এবং কৃষকদের আয় বেড়েছে। কিন্তু নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বিহারে এসে শুধুই প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে কিছু করেন না"।
এখনও নির্বাচন কমিশন বিহার নির্বাচনের কোনও তারিখ ঘোষণা করেনি। তবে অক্টোবর-নভেম্বরে ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এবছর বিহারের ভোটের হাওয়া কোন দিকে বয় এখন সেটাই দেখার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications