'ঘাঘরা পরা' কাণ্ডের পর তেজপ্রতাপ এ কী করলেন !বলিউড সুপারস্টারকে নকল করে চরম ট্রোলড

ফের খবরে লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব। লালু প্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদব যখন বিহারের রাস্তায় নেমে রাজনৈতিক প্রতিবাদ , বিক্ষভে সামিল হচ্ছেন, তখন অরাজনৈতিক কারমে খবরের সিরোনাম কাড়ছেন বড়ছেলে তেজ। এই মুহূর্তে লালু প্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের সাম্প্রতিক ছবি ঘিরে ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়!

ঘাঘরা পরা কাণ্ডের পর তেজপ্রতাপ এ কী করলেন !বলিউড সুপারস্টারকে নকল করে চরম ট্রোলড

তেজপ্রতাপ যাদব টুইটারে তাঁর সাম্প্রতিক ডিসপ্লে পিকচার আপলোড করেন। আর সেই ছবিটি ঘিরে মশকরা, খিল্লি , ট্রোল করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া। সেখানে 'রকস্টার' ছবির রণবীর কাপুরকে নকল করে একটি ছবি আপলোড করেন তেজ। ছবিতে দেখা যাচ্ছে, কপালে তিলকের পাশপাশি মাথায় তিনি পরেছেন একটি নেহরু টুপির ঢঙে সবুজ রঙের টুপি। আর মুখে রয়েছে এক অদ্ভুত গাম্ভীর্য।

তেজের এই ছবি দেখেই নেটিজেনরা ফেটে পড়েন মশকরায়। অনেকেই তেজের সঙ্গে রণবীর কাপুরের বিকৃত মুখের ছবি পোস্ট করে ট্রোল করেন টুইটারে।

প্রসঙ্গত, কয়েক দিন ধরেই লালুপুত্র তেজপ্রতাপের সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্যের ডিভোর্সের মামলা চলছে। আর সেই মামলাার সময়ই ঐশ্বর্য জনান, তেজ বাড়িতে বহু সময়ই ঘাঘরা পরে ঘুরতেন। নিজেকে রাধা বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, একটা সময় শোনা গিয়েছিল তেজ নাকি বৃন্দাবনে গিয়ে বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। যদিও আরজেডি শিবির এই নিয়ে মন্তব্য করতে অস্বস্তি বোধ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+