মিস ইউ পাপা, বাড়ি ফিরে এসো- বাবার চিন্তায় মগ্ন লালু-পুত্রের ভিডিও বার্তা ভাইরাল

করোনার মহমারী চলছে। বাবা ঘরে নেই। জেলবন্দি বাবাকে নিয়ে আতঙ্কে ভুগছেন ছেলে তেজপ্রতাপ যাদব। এই অবস্থায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লালুপ্রসাদকে মুক্তি দেওয়ার কথা ভাবছেন।

করোনার মহমারী চলছে। বাবা ঘরে নেই। জেলবন্দি বাবাকে নিয়ে আতঙ্কে ভুগছেন ছেলে তেজপ্রতাপ যাদব। এই অবস্থায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যখন লালুপ্রসাদকে মুক্তি দেওয়ার কথা ভাবছেন, তখন লালু-পুত্রের এক ভিডিও বার্তা ভাইরাল হয়ে গেল। সেই ভিডিও বার্তায় লালু-পুত্র জানাচ্ছেন- মিস ইউ পাপা, বাড়ি ফিরে এসো। তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে এই ভিডিও বার্তা আপলোড করার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে।

বাবার স্বাস্থ্য নিয়ে তাই উদ্বিগ্ন লালু-পুত্র

পশু খাদ্য কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের জেলে বন্দি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বাবার স্বাস্থ্য নিয়ে তাই উদ্বিগ্ন হয়ে পড়েন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। উল্লেখ্য, করোনার আতঙ্কের মধ্যে বাবার হাসপাতালে ভর্তি তাঁকে উদ্বিগ্ন করে তুলেছে।

বাবাকে মিস করছেন তেজপ্রতাপ

লালুপ্রসাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তিনি তারপরই অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া যায় কি না, সেই চেষ্টা করছেন। ঠিক তখনই ভিডিও বার্তায় লালুপ্রসাদ যাদবের ছেলে বাবাকে মিস করছেন বলে কেঁদে ফেললেন।

তেজপ্রতাপের উদ্বেগ প্রকাশ

তেজপ্রতাপ ভিডিও বার্তায় বলেন, দেশে করোনার হানায় পরিবারের সবাই একসঙ্গে আছেন। কিন্তু বাবা নেই। পরিবারের থেকে অনেক দূরে রয়েছ তুমি। বাবা, তুমি কী খাচ্ছো, কেমন আছো, সেসব ভেবেই খুব চিন্তা হচ্ছে। এই সময়ে আমাদের পরিবারের মতো বিহারের মানুষেরও তোমাকে দরকার, বাবা।

বাবা কবে ফিরবেন জেল থেকে, চিন্তায় মগ্ন ছেলে

তেজপ্রতাপ খুবই একরোখা ও জেদি স্বভাবের। নিজের মর্জিমাফিক চললেও বাবার কথা কখনও অমান্য করেন না তিনি। লালুপ্রসাদ সে কথা একবার প্রকাশ্যেই জানিয়েছিলেন। বলেছিলেন, তেজ একটু জেদি বটে, কিন্তু ওর মন খুব ভালো। সেই জেতই এখন বাবার বিরহে কাতর। বাবা কবে ফিরবেন জেল থেকে, তার চিন্তায় মগ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+