আরজেডি প্রার্থী 'শ্বশুর'-এর বিরুদ্ধে ভোটযুদ্ধে লালুপুত্র তেজপ্রতাপ! বিহার রাজনীতি সরগরম
বিহারের সরন আসনটি বেশ গুরুত্বপূর্ণ। খানিকটা বিহারের রাজনৈতিক ডামাডোলের প্রেক্ষিতে , খানিকটা আবার লালু পরিবারে ভাঙনের প্রেক্ষিতে এই আসনের রাজনৈতিক গুরুত্ব বেড়েছে।
বিহারের সরন আসনটি বেশ গুরুত্বপূর্ণ। খানিকটা বিহারের রাজনৈতিক ডামাডোলের প্রেক্ষিতে , খানিকটা আবার লালু পরিবারে ভাঙনের প্রেক্ষিতে এই আসনের রাজনৈতিক গুরুত্ব বেড়েছে। লালু প্রসাদের বড় ছেলে তেজ আরজেডি পার্টি থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রীতিমত বড় চমক দিতে চলেছেন এই আসন ঘিরে। এমনই দাবি সূত্রের।

বেশ কয়েক মাস ধরে তেজপ্রতাপ ও তাঁর স্ত্রী ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। দুজনের সম্পর্কের ভাঙন এতটাই চরমে পৌঁছয় যে বাড়ি ছেড়ে একটা সময় বেরিয়ে যান তেজ। শোনা যায়, কয়েকদিন তিনি বৃন্দাবনে ছিলেন। এরপর ফিরে এসে পার্টির কাজে ব্যস্ত হয়ে যান তেজ। তবে বহুবার অভিযোগ তোলেন ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলায় তাঁর পরিবার বারবার ঐশ্বর্যকেই সমর্থন করেছে। এই বিষয়ে তাঁর অভিমানও ছিল। এরপরই বৃহস্পতিবার রাতে তিনি আরজেডি থেকে ইস্তফা দেন।
এরপরই জানা যাচ্ছে বিহারের সরন আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে শ্বশুর চন্দ্রিকা রাইয়ের বিরুদ্ধে লড়তে চলেছেন তেজপ্রতাপ যাদব। পরিবারের বিরুদ্ধে গিয়ে খোজ আরজেডি প্রধান লালু প্রসাদের পুত্র তেজপ্রতাপ আরজেডি-রই প্রার্থীর বিরুদ্ধে এভাবে লড়বেন ,সেই খবর মানতে পারছে না লালু পরিবার। অন্তত সূত্রের দাবি এমনটাই।












Click it and Unblock the Notifications