মোদীকে শ্রদ্ধা, রাহুলে প্রত্যয় তেজ প্রতাপের! লোকসভার মুখে ‘শিক্ষা’ ভাই তেজস্বীকে
বিহারে গৃহযুদ্ধের সূচনা করে নতুন দল গড়েছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। ভাইকে ‘শিক্ষা’ দিতে মা-বাবার নামে দল গড়েছেন। আবার মোদীকে শ্রদ্ধা জানিয়ে প্রত্যয় দেখিয়েছেন রাহুল গান্ধীর প্রতি।
বিহারে গৃহযুদ্ধের সূচনা করে নতুন দল গড়েছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। ভাইকে 'শিক্ষা' দিতে মা-বাবার নামে দল গড়েছেন। আবার মোদীকে শ্রদ্ধা জানিয়ে প্রত্যয় দেখিয়েছেন রাহুল গান্ধীর প্রতি। এই অবস্থায় দেখার লোকসভা ভোটের প্রাক্কালে বর্তমানে আরজেডি প্রধান ভাই তেজস্বী কীভাবে সামাল দেন পরিস্থিতি।

দুই ভাই তেজস্বী ও তেজপ্রতাপ আড়াআড়ি দু-ভাগ হয়ে গিয়েছেন। আর ভোটর ময়দানেও যে তাদের লড়াই হচ্ছে তা জানিয়ে দিয়েছেন তেজপ্রতাপ। তেজপ্রতাপের নতুন দল 'লালু-রাবড়ি মোর্চা' এবার ২০ আসনে প্রার্থীও দিচ্ছে। সেই ঘোষণা করেই তেজপ্রতাপ জানিয়েছেন আরজেডি কর্মীদের জন্যই তাঁর এই দল।
আর নতুন দল ঘোষণা করে মোদীকে শ্রদ্ধা জানিয়েছেন। তেজ প্রতাপ যাদব বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি তরুণদের বোকা বানিয়েছেন। এরপরই তিনি জানিয়েছেন, রাহুল গান্ধী একজন তরুণ নেতা যিনি দেশের তরুণদের পরিচালনা করতে পারেন।
তাঁর নতুন গল বিজেপি ও আরএসএসের বিরোধিতা বজায় রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তেজপ্রতাপ। তাঁর কথায়, আমাদের লড়াই নরেন্দ্র মোদি ও আরএসএসের বিরুদ্ধে। সেই লড়াই ছিল, আছে এবং থাকবে। আমি বিহার থেকে রাজনীতিতে থাকতে চাই। আমি সর্বদা পাশে থাকব আরজেডি কর্মীদের।












Click it and Unblock the Notifications