নতুন দল গড়লেন তেজপ্রতাপ, লালুপ্রসাদের দুই ছেলে ভোট ময়দানে সম্মুখ সমরে

লোকসভার ভোটের ঠিক আগে লালুপ্রসাদ যাদবের ঘরে ভাঙন। আড়াআড়ি দু-ভাগ দুই ভাই তেজস্বী ও তেজপ্রতাপ। তাতেই শিরে সংক্রান্তি অবস্থা বিরোধী জোটের।

লোকসভার ভোটের ঠিক আগে লালুপ্রসাদ যাদবের ঘরে ভাঙন। আড়াআড়ি দু-ভাগ দুই ভাই তেজস্বী ও তেজপ্রতাপ। তাতেই শিরে সংক্রান্তি অবস্থা বিরোধী জোটের। তেজপ্রতাপ এবার গড়তে চলেছে নতুন দল। নামও স্থির করে ফেলেছেন। তিনি এবার লোকসভায় নতুন দলের প্রার্থীও খাঁড়া করছেন। আর লালুর ঘরে ভাঙনের এই ছবিতে পোয়াবারো বিজেপি-জেডিইউয়ের।

নতুন দল গড়লেন লালু-পুত্র

নতুন দল গড়লেন লালু-পুত্র

গত বৃহস্পতিবারই তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। লালুপ্রসাদ যাদবের বড় ছেলে টুইটার পোস্ট করে এ কথা জানানোর পরই রীতিমতো চাপে পড়ে যায় আরজেডি। এদিন বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে এসে তিনি জানিয়ে দেন, এবার তিনি নতুন দল গড়তে চলেছেন। সেই নতুন দল এবার ২০ আসনে প্রার্থীও দিচ্ছে।

মোদিকে শ্রদ্ধা, রাহুলে প্রত্যয়

মোদিকে শ্রদ্ধা, রাহুলে প্রত্যয়

তবে দল ছাড়লেও তিনি যে মোদী, বিজেপি ও আরএসএসের বিরোধিতা বজায় রাখবেন, তা জানিয়ে দিয়েছেন। তেজ প্রতাপ যাদব বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি তরুণদের বোকা বানিয়েছেন। রাহুল গান্ধী একজন তরুণ নেতা যিনি দেশের তরুণদের পরিচালনা করতে পারেন।

মোদি ও আরএসএসের বিরুদ্ধে

মোদি ও আরএসএসের বিরুদ্ধে

তাঁর কথায়, আমাদের লড়াই নরেন্দ্র মোদি ও আরএসএসের বিরুদ্ধে। সেই লড়াই ছিল, আছে এবং থাকবে। আমি বিহার থেকে রাজনীতিতে থাকতে চাই। আমি সর্বদা পাশে থাকব আরজেডি কর্মীদের। যে সমস্ত আরজেডি কর্মীদের ভুল বোঝানো হচ্ছে, তাদের পাশে আছি আমি। এ প্রসঙ্গে তাঁর অভিযোগর আঙুল ছিল ভাই তেজস্বীর দিকে।

২০টি আসনে লড়াই

২০টি আসনে লড়াই

তেজ প্রতাপ যাদব এদিন জানান, আমার নতুন দলের নাম হল ‘লালু-রাবড়ি মোর্চা'। ‘লালু-রাবড়ি মোর্চা' বিহারে ২০ টি আসনে লড়াই করবে। আমি নিজে সারণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। আরজেডি এই কেন্দ্রে প্রার্থী দিলেও তিনি লড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন এক টিভি শো-তে এসে। তাঁর দলের প্রার্থীরা স্বাধীনভাবে লড়বেন বলেও জানিয়েছেন তিনি।

দলীয় কর্মীদের জন্য টিকিট চাই

দলীয় কর্মীদের জন্য টিকিট চাই

তেজ প্রতাপ বলেন, আমি সেইসব দলীয় কর্মীদের জন্য টিকিট চাই। আমি চাই তাঁরা প্রার্থী হন, যাঁরা দলকে বাড়াতে সাহায্য করেছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই লালুর ঘরে অশান্তির আগুনের ফুলকি দেখা যাচ্ছিল, সেই আগুন এবার লেলিহান শিখা হয়ে বাইরে বেরিয়ে এল। ফলে এবার ভোট ময়দানে লালুর দুই পুত্র সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+