হরিয়ানায় বিজেপির সঙ্গে জোট জেজেপির, দল ছাড়লেন তেজ বাহাদুর
হরিয়ানায় জেজেপির টিকিয়ে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর। প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মনোহর লাল খট্টরের বিরুদ্ধে।
হরিয়ানায় জেজেপির টিকিয়ে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর। প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মনোহর লাল খট্টরের বিরুদ্ধে। সেই বিজেবির সঙ্গেই যখন জোট বাঁধল দল তখন আর নিজের রাগ চেপে রাখতে পারেননি। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন িতনি।

দল ছাড়লেন তেজ বাহাদুর
বিজেপির সঙ্গে জেজেপির জোট আটকানো গেল না। তাই বাধ্য হয়েই দল ছাড়লেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। যে বিজেপির সঙ্গে প্রবল বিরোধিতার কারণে লোকসভা ভোটে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। সেই বিজেপির সঙ্গেই যখন হাত মেলাল দল। তখন আদর্শে আঘাত নিেত পারেননি তিনি। কিছুতেই আপোস নয়। হরিয়ানা বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের একদিন পরেই জেজেপি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তেজ বাহাদুর।

চৌতালা প্রতারণা করেেছন অভিযোগ
তেজবাহাদুর যাদব অভিযোগ করেছেন জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা হরিয়ানার মানুষের সঙ্গে প্রতারণা করেছেনষ যে বিজেপি বিরোধিতা করে বিধানসভা ভোটে প্রচার চালিয়েছেন তিনি, ভোটের ফল প্রকাশ হতেই সেই বিজেপির সঙ্গেই হাত মিলিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য জেজেপি-বিজেিপ জোটের আগে দুষ্মন্তকেই মুখ্যমন্ত্রী হিসেবে রাখার কথা ঘোষণা করেছিল দল। পরে সমীকরণ বদলে তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে রাখার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

বারাণসীতেও মোদীর বিরুদ্ধে প্রার্থা হয়েছিলেন

লোকসভা ভোটে বারাণসীতে সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়াতে চেয়েছিলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। কিন্তু মনোনয়ন জমা নিয়ে প্রবল সমস্যা তৈরি হয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পর মনোনয়ন জমা দেওয়ায় সেটি খারিজ গয়ে যায়। মোদীর বিরুদ্ধে আর লড়া হয়নি তাঁর। এই নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিলেন তিনি।

Click it and Unblock the Notifications