Teesta Setalvad in Supreme Court: গুজরাত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ! সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি তিস্তার
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে (Teesta Setalvad in Supreme Court) অন্তর্বর্তী জামিন পেলেন সমাজকর্মী তিস্তা শীতলাবাদ। ২০০২ সালে গুজরাত দাঙ্গার মামলায় গুজরাত হাইকোর্ট তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে তিস্তা।
এদিন রাত নটা পনেরো নাগাদ সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি শুরু করে। তিন বিচারপতি হলেন, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। আদালত প্রথমেই তিস্তা শীতলাবাদের নিয়মিত জামিনের আবেদন প্রত্যাখ্যান করে। পরে তাঁকে অন্তবর্তী জামিন দেয় তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ (Teesta Setalvad in Supreme Court)।

এর আগে দুই বিচারপতি বেঞ্চে বিষয়টির শুনানি হয়। কিন্তু দুই বিচারপতি মধ্যে মত পার্থক্য জন্য বিষয়টির শুনানি বড় বেঞ্চে পাঠানোর আবেদন জানিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তারপরেই প্রধান বিচারপতি মামলার শুনানির জন্য বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করে দেন।
তিস্তার আইনজীবী সিইউ সিং যুক্তি উপস্থাপনের সময় গুজরাত হাইকোর্টের আদেশের কথা জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেওয়া হলে আইনি ও পদ্ধতিগত কোনও ক্ষতি হবে না। কেননা তিস্তার পাসপোর্টও জমা রয়েছে। আইনজীবী জানান, তিস্তাকে ২০২২-এর ২৬ জুন গ্রেফতার করা হয়েছিল।

তিস্তার আইনজীবীর সওয়ালের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি তিস্তার জামিনের বিরোধিতা করেন। সেই সময় আদালত বলে, যে ব্যক্তি গত দশ মাস ধরে ওই আদালতের আদেশের বাইরের রয়েছেন, তিনি একসপ্তাহ বাইরে থাকলে কী সমস্যা হতে পারে? দীর্ঘ শুনানির শেষে তিস্তা শীলতাবাদকে সাত দিনের অন্তবর্তী জামিন মঞ্জুন করে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications