সরকার ফেলার চক্রান্ত, গুজরাত দাঙ্গা কাণ্ডে সুপ্রিমকোর্টে অন্তর্বর্তী জামিন তিস্তা শেতালভাদের
সরকার ফেলার চক্রান্ত, গুজরাত দাঙ্গা কাণ্ডে সুপ্রিমকোর্টে অন্তর্বর্তী জামিন তিস্তা শেতালভাদের
অবশেষে জামিন পেলেন তিস্তা শেতালভাদ। সুপ্রিমকোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্টে পাসপোর্ট জমা দিতে বলেছে। সমাজকর্মী তিস্তা শেতালভাদের বিরুদ্ধ সরকার ফেলার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। গুজরাত দাঙ্গা তদন্তে গঠিত নানাবতী কমিশনে কাছে সক্ষীদের প্রভাবিত করে ভুল তথ্য দিইয়ে ছিলেন বলে অভিযোগ।

শুক্রবার সুপ্রিম কোর্টে তিস্তা শেতালভােদর হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিবল। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার সময় সুপ্রিমকোর্টে তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলেছে। প্রসঙ্গত উল্লেখ্য হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন করেও জামিন মঞ্জুর করা হয়নি তাঁর। গত ২মাস ধরে জেলে রয়েছেন তিনি। নগর দায়রা আদালত থেকে শুরু করে হাইকোর্টে পর্যন্ত আবেদন করেছেন তিনি। কিন্তু কোনও আদালতই তাঁর জামিন মঞ্জুর করেনি। গত ২ মাস ধরে জেলে রয়েছেন তিিন কাজেই অন্তর্বর্তী জামিনের আবেদন করতেই পারেন। সুপ্রিমকোর্টে এমনটাই জানিয়েছেন তাঁরা।
সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করার সময় কপিল সিবাল দাবি করেছেন, তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তিস্তা সালভের বিরুদ্ধে এফআইআর খারিজ করার জন্য। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ গুলি করা হয়েছে সেগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন কপিল সিবাল। তাঁর পাল্টা দাবি জোর করে সমাজকর্মী তিস্তা শেতালভাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications