কোথায় যাচ্ছে সমাজ...সহপাঠী কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা হোয়াটসঅ্যাপ চ্যাটে

কোথায় যাচ্ছে সমাজ...সহপাঠী কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা হোয়াটসঅ্যাপ চ্যাটে

সহপাঠী কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা দুই কিশোরের হোয়াটস অ্যাপ চ্যাটে। প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে সোশ্যাল মিডিয়া। একটি সাংবাদ পত্রে প্রথম প্রকাশিত হয় খবরটি। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মন্তব্য করেছেন এই কারণেই ধর্ষণ বেড়ে চলেছে দেশে। মহিলাদের উপর নির্যাতনের প্রবণতা কমছে না।

কোথায় যাচ্ছে সমাজ...সহপাঠী কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা হোয়াটসঅ্যাপ চ্যাটে

দুই কিশোরের বয়স খুব বেশি হয়ে ১৩ থেকে ১৪ বছর হবে। তাঁরা সহপাঠী এক কিশোরীকে ধর্ষণের কথা হোয়াটস অ্যাপে লিখছে। সেখানে অবশ্য কিশোরীর নাম উল্লেখ করেনি তাঁরা। কোড ব্যবহার করেছে। হোয়াসঅ্যাপের খবর প্রকাশ্যে আসার পরেই মুম্বইয়ের সেই অভিজাত ইন্টারন্যাশনাল স্কুলের ৮ ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। এঁদের মধ্যে দুই ছাত্রের মা বাবা আবার তারকা। তাঁরা এই কথোপকথন প্রকাশ্যে আনায় স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরে অনেক ছাত্রীই স্কুলে যেতে ভয় পাচ্ছেন। তাঁদের মা-বাবারাও তাঁদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বলিউড তারকা রনিত রায় লিখেছেন এই ঘটনা জানার পর নিজের ছেলেমেয়েকে নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই সমাজের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শিশু মনেই যদি এই মানসিকতা তৈরি হয় তাহলে সমাজ যে কঠিন পরিণতির দিকে এগোচ্ছে সেটা ক্রমশ প্রকাশ্যে এসে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+