ফের দিল্লিতে নৃশংসতা! বোনের সামনে দুই তুতো দাদার হাতে ধর্ষিতা কিশোরী
বোনের সামনে দুই তুতো দাদার হাতে ধর্ষিতা হতে হল ১৪ বছরের এক কিশোরীকে। ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুরী এলাকায়।
ফের রাজধানী দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটল। বোনের সামনে দুই তুতো দাদার হাতে ধর্ষিতা হতে হল ১৪ বছরের এক কিশোরীকে। বোনকে মাথায় বন্দুক ঠেকিয়ে কিশোরী দিদিকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুরী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বোন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোরাদাবাদ থেকে রোহিনী এসেছিল। গরমের ছুটিতে নিজের দিদার বাড়িতে এই অনুষ্ঠানে যোগ দিতে তারা এসেছিল।

গত মঙ্গলবার বাড়িতে একাই ছিল দুই বোন। মাঝরাতে দুই তুতো দাদা বাড়িতে এলে মেয়ে দুটি কোনও কিছু না ভেবে তাদের ঢুকতে দেয়। ঢুকেই একজন কিশোরীর গায়ে হাত দেয়। তা দেখে ছোট বোন প্রতিবাদ করলে মাথায় বন্দুক ঠেকানো হয়।
পুলিশ জানিয়েছে, তারপরই বড় বোনকে দুই তুতো দাদা মিলে ধর্ষণ করে। এবং হুমকি দেয়, কাউকে কিছু জানালে ফল ভালো হবে না। দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই সুলতানপুরী এলাকাতেই ২৮ বছর বয়সী এক মহিলাকে চারজন পুরুষ মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications