রাজস্থানে মাদ্রাসা শিক্ষকের হাতে ধর্ষিতা ষোড়শী তরুণী

বুণ্ডি (রাজস্থান), ৩১ জানুয়ারি : এক মাদ্রাসা শিক্ষক ও তার বন্ধুর হাতে ধর্ষিতা হল এর ষোড়শী কিশোরী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুণ্ডি এলাকার সুমারগঞ্জ মান্ডি এলাকায়। [অপহরণের অভিযোগ নেয়নি পুলিশ, ৪০ দিন পর বোনের গণধর্ষণের এমএমএস এল দিদির কাছে!]

অভিযোগ, নিগৃহীতা কিশোরীকে মাদ্রাসা শিক্ষক শরিফ নামে এক ব্যক্তি ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে গত ১ জানুয়ারি। সেদিন মাদ্রাসা থেকে নিজের বোনকে বাড়ি নিয়ে আসতে গিয়েছিল ওই কিশোরী। [ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট গৃহশিক্ষকের]

রাজস্থানে মাদ্রাসা শিক্ষকের হাতে ধর্ষিতা ষোড়শী তরুণী

সেইসময়ই মসজিদের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন স্থানীয় ইন্দ্রগড় পুলিশ থানার আধিকারিক। [২৮ দিনের শিশুও রক্ষা পেল না ধর্ষকের হাত থেকে!]

আরও জানা গিয়েছে, কিশোরীকে ভুলিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিল শরিফ নামে ওই অভিযুক্ত। সেখানে ধর্ষণ করে কিশোরীকে বন্ধু আকবরের হাতে ছেড়ে দিয়ে সে চলে যায়। পরে ওই আকবরও কিশোরীকে ধর্ষণ করে। [ধর্ষণের অপরাধে ২৬৩ বছরের কারাদণ্ডের সাজা]

ঘটনার কথা রশিদ মহম্মদ নামে এক পরিচিতকে জানালে কিশোরীকে খুনের হুমকি দেয় সেই পরিচিত ব্যক্তি। ফলে রশিদের বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক। [মায়ের লিভ-ইন সঙ্গীর হাতে ধর্ষিতা ২১ বছরের তরুণী!]

অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ও পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতার করতে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+