উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

উত্তরপ্রদেশের নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই ঘটে গেল ঘৃণ্য একটি ঘটনা। এই রাজ্যের মির্জাপুর জেলায় এক ১৭ বছরের নাবালিকাকে প্রথমে গণধর্ষণ করে তারপর জীবন্ত পুড়িয়ে মারা হল।

বারাণসী, ৩০ মার্চ : উত্তরপ্রদেশের নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই ঘটে গেল ঘৃণ্য একটি ঘটনা। এই রাজ্যের মির্জাপুর জেলায় এক ১৭ বছরের নাবালিকাকে প্রথমে গণধর্ষণ করে তারপর জীবন্ত পুড়িয়ে মারা হল।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় চারজন জড়িত রয়েছে। তার মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুজন পলাতক। চারজনকেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০২, ৪৩৭ ধারায় ও শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে জীবন্ত পোড়াল দুষ্কৃতীরা

পুলিশের একাংশ সূত্রে জানা গিয়েছে, পোস্ট মর্টেম রিপোর্টে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুরো দেহ পুড়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, মেয়েটির বাড়ি দেহাত কোতওয়ালি পুলিশ স্টেশনের অন্তর্গত গ্রামে। মঙ্গলবার রাতে প্রাকৃতিক কাজ সারতে সে মাঠে গিয়েছিল। সেখানেই চারজন পুরুষ মিলে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একটি কুটিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেয়েটিকে সেখানে ফেলে পুরো কুটিরেই আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

পুলিশে খবর দেওয়া হলে মেয়েটির পোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। বাকী দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+