ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করবি না, তবে বিষ খা! ছাত্রীর রাস্তা আটকে নৃশংস ঘটনা
ধর্ষণের পর কেটে গিয়েছে একমাস। এবার ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য জোর করে তরুণীর গলায় ঢেলে দেওয়া হল বিষ।
টিউশন থেকে ফিরছিল একাদশ শ্রেণির ছাত্রী, তখনই তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে একমাস। এবার ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য জোর করে কিশোরীর মুখে ঢেলে দেওয়া হল বিষ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল দিল্লির দ্বারকায়।

আদালতে ধর্ষণকারীদের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়ার কথা ছিল ছাত্রীটির। তার আগেই নৃশংসতা ঘটে গেল রাজধানীর বুকে। অভিযোগ, মাস খানেক আগে তাকে জোর করে তুলে নিয়ে যায় তিনজন। সেখানে এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। রানহোনা স্টেশনে অভিযোগ দায়েরের পর ওই যুবককে গ্রেফতার করা হয়।
জামিনে ছাড়া পেয়ে সম্প্রতি ফিরেছে অভিযুক্ত যুবক। তারপর ফের নৃশংসকাণ্ড ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে।য বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফিরছিল সে, তখন দুই যুবক বাইকে করে এসে তার পথ আটকায়। আদালতে যেন তাদের বিরুদ্ধে কোনও মুখ না খোলা হয়, ওই তরুণীর উপর চাপ সৃষ্টি করা হয়। মুখ খুললে ফল ভালো হবে না বলে শাসায় তারা।
এরপর কিশোরী জানায়, যে অপরাধ করেছে, সে শাস্তি পাবেই। এ কথা শোনার পর দুই যুবক জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়। এরপর কিশোরীকে ফেল তারা পালিয়ে যায়। এরপর এক অটোচালক ছাত্রীটিকে কাতরাতে দেখেন। তিনিই তাকে হাসপাতালে নিয়ে যান। আপাতত তার অবস্থা স্থিতিশীল। দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষণের সময় ওই দুই যুবক ঘটনাস্থলে ছিল বলে জানায় কিশোরী।












Click it and Unblock the Notifications