দিল্লিতে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ ৭ জনের
প্রথমে কিশোরী নিগ্রহকারী হিসাবে শুধু তার প্রেমিকের নাম বলেছিল। পরে আরও দুই যুবকের নাম পুলিশকে জানায়। পরে শনিবার বিকেলে ফের একবার নিজের বয়ান বদলে কিশোরী জানায় মোট ৭ জন এই ঘটনায় যুক্ত ছিল।
নয়াদিল্লি, ৬ অক্টোবর : শনিবার এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। ঘটনাটি ঘটেছে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেলে শুক্রবার রাতে। ঘটনার মূল অভিযুক্ত রেহানের সঙ্গে নিগৃহীতা কিশোরীর গত দেড় বছর ধরে সম্পর্ক ছিল। [কেরলে গণধর্ষিতাকে পুলিশের প্রশ্ন, 'কে আপনাকে সবচেয়ে খুশি করেছে'!]
পুলিশ জানিয়েছে, প্রথমে কিশোরী নিগ্রহকারী হিসাবে শুধু তার প্রেমিকের নাম বলেছিল। পরে আরও দুই যুবকের নাম পুলিশকে জানায়। পরে শনিবার বিকেলে ফের একবার নিজের বয়ান বদলে কিশোরী জানায় মোট ৭ জন এই ঘটনায় যুক্ত ছিল। এবং প্রত্যেকে তাকে ধর্ষণ করেছে। [মুম্বইয়ে বাড়ি খুঁজতে এসে গণধর্ষিতা বিবাহিত মহিলা]

অভিযোগ পাওয়ার পরই পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। বাকী ৪ জনের খোঁজে জোর তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। পুলিশকে কিশোরী বয়ানে বলেছে, শুক্রবার রেহান তাকে পুরনো দিল্লির বাড়িতে বিকেল ৪টের সময়ে ডাকে। বলে, তাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। [একই ধর্ষকদের হাতে তিন বছর পর ফের গণধর্ষিতা যুবতী]
তবে অভিযোগ, সিনেমা দেখানোর বদলে তাকে পাহাড়গঞ্জের হোটেলে নিয়ে যায় রেহান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বাকী বন্ধুরা। এরপরে কিশোরীকে পানীয়র মধ্যে মদ ও অন্যান্য নেশার জিনিস মিশিয়ে খাইয়ে সকলে মিলে ধর্ষণ করে। [মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে]
কিশোরীর পরিবার জানিয়েছে, রেহানের এলাকায় সুনাম ছিল না। সেজন্যই বাড়ির মেয়েকে রেহানের সঙ্গে মিশতে বারণ করেছিলেন সকলে। শুক্রবার রেহান যখন ফোন করে তখন মেয়ের পাশেই ছিলেন বলে জানিয়েছেন নিগৃহীতার মা-ও।
পুলিশও জানিয়েছে, মূল অভিযুক্ত রেহানের নামে এর আগে ডাকাতি ও ছিনতাইয়ের মতো অভিযোগ রয়েছে। ফলে কিশোরী এসব না জেনেই প্রেমের ফাঁদে পা দিয়েছিল। আপাতত ধর্ষণের অভিযোগ দায়ের করে রেহানকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications