ধর্ষিতা ও অভিযুক্ত উভয়কে বেঁধে গ্রাম ঘোরালো গ্রামবাসীরা, স্লোগান উঠল ‘ভারত মাতার জয়’
ধর্ষিতা ও অভিযুক্ত উভয়কে বেঁধে গ্রাম ঘোরালো গ্রামবাসীরা, স্লোগান উঠল ‘ভারত মাতার জয়’
ধর্ষিতা ও অভিযুক্ত দু’জনকেই শাস্তি দিল গ্রামবাসী। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত গ্রাম আলিরাজপুর জেলায়। ১৬ বছরের এক কিসোরীকে ধর্ষণ করে ২১ বছরের এক যুবক, এরপর গ্রামবাসীরা আক্রান্ত কিশোরী ও অভিযুক্ত উভয়কেই দড়ি দিয়ে বেঁধে গ্রামে ঘোরানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সহ পাঁচজন গ্রামবাসীকে পুলিশ এই ঘটনার জন্য গ্রেফতার করেছে।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে যে ওই কিশোরী ও অভিযুক্তকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তাদের উভয়কেই মারধর করা হয় এবং গ্রামবাসীরা 'ভারত মাতার জয়’ স্লোগান দিতে দিতে দু’জনকেই গোটা গ্রামে ঘোরায়। পুলিশ এসে আক্রান্ত কিশোরীকে উদ্ধার করে। পুলিশের এসডিপিও দিলীপ সিং বিওয়াল জানিয়েছেন যে আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ২টি এফআইআর দায়ের হয়েছে। একটি এফআইআর ২১ বছরের যুবক যে ধর্ষণে অভিযুক্ত তার বিরুদ্ধে এবং দ্বিতীয় এফআইআর করা হয় কিশোরীর পরিবারের সদস্য ও গ্রামবাসীদের বিরুদ্ধে, যারা মারধর করে ওই কিশোরীকে। পুলিশ জানায়, ধর্ষক বিবাহিত এবং তার ২টি সন্তানও রয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে পরিবারের সদস্য ও গ্রামবাসীদের বিরুদ্ধে ২৯৪, ৩৫৫, ৩২৩, ৩২৪ সহ অন্যান্য ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা দায়ের করা হয়।












Click it and Unblock the Notifications