জম্মুতে বাসস্ট্যান্ডে হামলা চালানো জঙ্গিকে ধরল পুলিশ, মৃত নাবালকের পরিচয় জানেন কি

পুলওয়ামা হামলার ঠিক তিন সপ্তাহের মধ্যে এদিন ফের জম্মুতে হামলার চেষ্টা হল।

পুলওয়ামা হামলার ঠিক তিন সপ্তাহের মধ্যে এদিন ফের জম্মুতে হামলার চেষ্টা হল। বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মারা গিয়েছে এক নাবালক। যে গ্রেনেড ছুঁড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে।

জম্মুতে বাসস্ট্যান্ডে হামলা চালানো জঙ্গিকে ধরল পুলিশ, মৃত নাবালকের পরিচয় জানেন কি

মৃত নাবালকের নাম মহম্মদ শরিক। বয়স ১৭। সে উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা। শরীরে স্পিন্টারের আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আচমকা এসে বাস স্ট্যান্ডে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। গ্রেনেডটি গিয়ে পড়ে একটি বাসের নিচে। তারপর বিস্ফোরণ হয়। নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বাসের কাছাকাছি বসেছিলেন। সেখানেই বিস্ফোরণ হয়। অনেকে মনে করেছিলেন বোধহয় টায়ার ফেটে গিয়েছে। পরে বোঝা যায় যে বিস্ফোরণ হয়েছে। আরও বিস্ফোরণ হতে পারে ভেবে সকলে ছুটে পিছনে চলে যান। কারণ বিস্ফোরণ স্থল থেকে আলাদা একটা আওয়াজ আসছিল। সেজন্য মনে করা হয়েছিল যে আরও বিস্ফোরণ হবে। তবে তা হয়নি। তবে যে বিস্ফোরণ হয়েছে তা অত্যন্ত শক্তিশালী ছিল।

গতবছরের মে মাস থেকে ধরলে তিনবার এই বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলা হল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালিয়েছে। পরে অভিযুক্তকে ধরা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+