সিনেমা হল-এ 'পদ্মাবত' চলাকালীন ধর্ষিতা তরুণী, অভিযুক্ত সঙ্গী 'ফেসবুক বন্ধু'
সিনেমা হল-এর অন্ধকার, উচ্চস্বরের আওয়াজ, চারপাশে তখন সিনেমা দেখতে থাকা দর্শক চরম উত্তেজনায় তাকিয়ে স্ক্রিনের দিকে। আর এসবকেই হাতিয়ার করে হল-এর ভিতরে ঘটে গেল পাশবিক কাণ্ড।
সিনেমা হল-এর অন্ধকার, উচ্চস্বরের আওয়াজ, চারপাশে তখন সিনেমা দেখতে থাকা দর্শক চরম উত্তেজনায় তাকিয়ে স্ক্রিনের দিকে। আর এসবকেই হাতিয়ার করে হল-এর ভিতরে ঘটে গেল পাশবিক কাণ্ড। হায়দরাবাদের প্রশান্ত থিয়েটারে এক ১৯ বছরের তরুণীকে ধর্ষণ করা হয়।

জানা গিয়েছে,১৯ বছরের ওই তরুণীর সঙ্গে কান্দাকাতলাম ভিক্ষাপতি নামে এক যুবকের ফেসবুকের মাধ্য়েম পরিচিতি হয়। সেই পরিচিতি ধিরে ধিরে বন্ধুত্বের দিকে এগোয়। বন্ধুত্ব গভীরতা পেলে , তাঁরা দুজনে ঠিক করে, একসঙ্গে 'পদ্মাবত' দেখতে য়াওএয়ার কথা। আর সেই মত 'ফেসবুক বন্ধু' কান্দাকাতলাম ভিক্ষাপতির সঙ্গে হল-এ যায় ওই তরুণী। আর সেখানে তারুণীকে সুযোগ বুঝে ধর্ষণ করে ওই ব্যক্তি। এমনই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।
এদিকে, পুলিশ সূত্রের খবর সিনেমা হল-এ সেই সময়ে লোকজন কম থাকার সুযোগের সদ্ব্যাবহার করেছে ওই অভিযুক্ত ব্যক্তি । ঘটনার পর তরুণীকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখনও ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।












Click it and Unblock the Notifications