৭ মাস ধরে স্কুলে ছাত্রীকে গণধর্ষণ, অভিযোগ স্কুলের প্রিন্সিপাল,শিক্ষক সহ ১৮ জনের বিরুদ্ধে

এক নাবালিকাকে স্কুলের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপাল সহ ১৮ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরা জেলায়। নির্যাতিতার দাবি টানা ৭ মাস ধরে এই ঘটনা তার সঙ্গে হয়ে আসছে

এক নাবালিকাকে স্কুলের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপাল সহ ১৮ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরা জেলায়। নির্যাতিতার দাবি টানা ৭ মাস ধরে এই ঘটনা তার সঙ্গে হয়ে আসছে। ১৩ বছরের ওই কিশোরীর অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে তাকে ব্ল্যাকমেলও করা হচ্ছে।

৭ মাস ধরে স্কুলে ছাত্রীকে গণধর্ষণ, অভিযোগ স্কুলের প্রিন্সিপাল,শিক্ষক সহ ১৮ জনের বিরুদ্ধে

বিহারের ছাপরার দীপেশ্বর জ্ঞান নিকেতন স্কুলের মধ্যে মাসের পর মাস ধরে এক ছাত্রীকে নৃশংস যৌন অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছাত্রীর অভিযোগ স্কুলের প্রিন্সাপাল সহ ১৮ জন মিলে তার ওপর গণধর্ষণ চালিয়েছে। ১৮ জনের মধ্যে রয়েছেন ২ জন শিক্ষকও। ঘটনার কথা জানিয়ে কিশোরী একমা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় স্কুলের প্রিন্সিপাল , ১ শিক্ষক ও ২ জন স্কুল ছাত্রকে।

দশম শ্রেণির ওই নির্যাতিতা ছাত্রীর অভিযোগ অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাস থেকে হয়ে চলেছে এই ঘটনা। প্রথমে তাকে তার সহপাঠীরা ধর্ষণ করে বলে অভিযোগ। যে ঘটনার ভিডিও তোলা হয়।সেই ভিডিও র প্রসঙ্গ তুলে তাকে ব্ল্যাকমেল করে , মুখ বন্ধ রাখতে বলা হয়। ঘটনার কথা সে স্কুলের প্রিন্সিপালকে জানালে , স্কুল প্রিন্সিপালও তাকে ধর্ষণ করেছেন বলে পুলিশকে জানিয়েছে ওই কিশোরী। এরপর সে ওই স্কুলেরই ২ শিক্ষকের যৌন নিগ্রহের কবলে পড়ে বলে অভিযোগ করে। কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট সামনে আসলেই ঘটনার গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+