কিশোরীকে গণধর্ষণ করে খুন, 'মজার জন্য করেছি', বলছে অভিযুক্তরা, এই লজ্জা কোথাকার জানেন
এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয় উত্তরপ্রদেশের বুলন্দশহরে। দিনটি ছিল ২ রা জানুয়ারি।
এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয় উত্তরপ্রদেশের বুলন্দশহরে। দিনটি ছিল ২ রা জানুয়ারি। এরপর, এই নারকীয় হত্য়াকাণ্ডের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। সেই অভিশপ্ত রাতে ৩ জন মিলে এক কিশোরীকে পৈশচাকিভাবে ধর্ষণ করে। কিন্তু অভিযুক্তদের মধ্যে কেবল ২ জনকেই ধরতে পেরেছে পুলিশ।

এই ঘৃন্য কর্মকাণ্ড করে অবশ্য় ধৃতদের মধ্যে কোনও অনুশোচনা নেই। কোনও অনুশোচনা ছাড়াই ধৃত ব্যক্তি পুলিশি জেরার মুখে জানিয়েছে কেবলমাত্র 'মজা লোটবার জন্য' ধর্ষণ করে হত্যা করে তারা। শুধু তাই নয়, তারা জানিয়েছে এতদিন পর্যন্ত বড় রাস্তার ধারে যে সমস্ত রেস্তোরাঁ রয়েছে সেখানে তারা যেত কেবলমাত্র মেয়েদের খুঁজতে। অভিযুক্তরা বলেছে, যেসমস্ত মেয়েদের একা পাওয়া যেত সেখানে, তাদেরই ধর্ষণ করতে উদ্যোত হত ওই ৩ জন। আর এসবই তারা করত 'মজা করে'।
২ রা জানুয়ারি রাতে ওই ৩ অভিযুক্ত মদ্যপ অবস্থায় একসঙ্গে ফিল্ম দেখতে বসে। তখনই তারা ঠিক করে রাস্তা থেকে কোনও মেয়েক অবহরণ করবে। তারপর ন্যাশনাল হাইওয়ে ৯১ তে গিয়ে তারা এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে।












Click it and Unblock the Notifications