পুণের রাস্তায় কুপিয়ে খুন করা হল বেহালার তরুণীকে

পুণেতে অফিস থেকে মাত্র ৫০০ মিটার দূরে কলকাতার তরুণীকে খুন করল একদল দুষ্কৃতী। বচসার পর হত্যাকারীরা ছুরি নিয়ে ওই মহিলাকে ধাওয়া করে তাকে ছুরি দিয়ে মাথায় ও গলায় আঘাত করে খুন করে।

পুণে, ২৫ ডিসেম্বর : পুণেতে অফিস থেকে মাত্র ৫০০ মিটার দূরে কলকাতার তরুণীকে খুন করল একদল দুষ্কৃতী। কলকাতার তরুণী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বচসা ও ধস্তাধস্তির পর হত্যাকারীরা ছুরি নিয়ে ওই মহিলাকে ধাওয়া করে এরপর মোটরসাইকেল থেকেই তাঁর মাথায় ও গলায় ছুড়ি দিয়ে আঘাত করা হয় বলে পুলিশকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানিয়েছে মৃতার নাম অন্তরা দাস। বয়স ২৩ বছর। বেহালার সরসুনায় বাড়ি। ক্যাপজেমিনি সংস্থায় কর্মরত ছিলেন অন্তরা।[সহপাঠীর বিয়ের প্রস্তাব ফেরানোই কি কাল হল অন্তরার?]

পুণের রাস্তায় কুপিয়ে খুন করা হল বেহালার তরুণীকে

অন্তরাকে তালাওয়াড়ে ফুটপাথে রাত ৮ টা ৩৫ মিনিট নাগাদ আক্রমণ করা হয়। সেইসময় রাস্তার আলো বন্ধ ছিল। বাঁচাও বাঁচাও বলে সে প্রাণপণে দৌঁড়চ্ছিল, একটি মোটর সাইকেলের সঙ্গে অন্তরার ধাক্কা লাগে। এরপর সত্যেন্দ্র সিনহা নামের ওই মোটরসাইকেল চালক তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অন্তরার বাবা শনিবার রাতে পুণেতে পৌঁছেছেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়ে হত্যাকারী কালো আর নীলের স্ট্রাইপ টি শার্ট পড়েছিল। এখনও হামলাকারীকে চিহ্নিত করা যায়নি।

দেহু রোড পুলিশ জানিয়েছে অন্তরা অফিসে যোগ দিতেই পুণেতে এসেছিলেন। সাধারণত অফিস থেকে বাড়ি ফিরতে বাস নিতেন অন্তরা। কিন্তু শুক্রবার রাতে পাশেই বন্ধুর বাড়িতে যাবেন বলে হাঁটছিলেন। রাত ৮ টা ২৫ নাগাদ তিনি অফিস থেকে বেরন। কেএনবি চক ধকে হাঁটার সময় তাঁর উপর হামলা করা হয়।

এই নিয়ে পাঁচবার পুণেতে মহিলা আইটি কর্মী খুন হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+