আপত্তিকর লিফলেট, গম্ভীরকে দুষেই কেঁদে ফেললেন আপ প্রার্থী আতিশী

পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে তাঁকে 'গো-মাংস ভোজী বেশ্যা' বলে উল্লেখ করে লিফলেট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে কেঁদে ফেললেন ওই কেন্দ্রেরই আপ প্রার্থী আতিশী মারলেনা।

পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে তাঁকে 'গো-মাংস ভোজী বেশ্যা' বলে উল্লেখ করে লিফলেট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে কেঁদে ফেললেন ওই কেন্দ্রেরই আপ প্রার্থী আতিশী মারলেনা। এর পাল্টা হিসেবে গৌতম গম্ভীর বলেছেন, এই গর্হিত অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর তা না হলে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে চ্যালেঞ্জও করেছেন বিজেপি নেতা।

আপত্তিকর লিফলেট, কেঁদে ফেললেন আপ প্রার্থী আতিশী

পূর্ব দিল্ল লোকসভা কেন্দ্রে ভোট আর কদিন পরেই। অভিযোগ, তার আগেই ওই কেন্দ্রের আপ প্রার্থী আতিশী মারলেনা সম্পর্কে কুকথা লিখে লিফলেট আকারে সংবাদপত্রের মাধ্যমে ভোটারদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। অভিযোগ, ওই লিফলেটে আতিশীকে 'গো-মাংস ভোজী', 'বেশ্যা' বলে উল্লেখ করার পাশাপাশি বলা হয়েছে, ওই আপ প্রার্থীর বাবা ও মা যথাক্রমে জাঠ ও পাঞ্জাবী। তিনি নিজেও অন্ধ্রপ্রদেশের এক খ্রীষ্টানকে বিয়ে করেছেন দাবি করে, আতিশী মারলেনার রুচি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ।

এমনকী অন্ধ্রপ্রদেশে শিক্ষকতা করার সময় এক শিক্ষকের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মতো গর্হিত অভিযোগও লিফলেটে তাঁর বিরুদ্ধে আনা হয়েছে বলে দাবি করেছেন আতিশী মারলেনা। বলেছেন, দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কেও তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার জন্য পূর্ব দিল্ল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরকে দায়ী করেছেন আতিশী।

এর প্রেক্ষিতে গৌতম গম্ভীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে আপ। যদিও এমন কিছু করা তো দূর, ভাবাও তাঁর কাছে অসম্ভব বলে দাবি করেছেন পূর্ব দিল্ল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+