UP Viral Video: উত্তরপ্রদেশের স্কুলে সংখ্যালঘু পড়ুয়াকে চড়! ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

Uttar Pradesh Controversial School Video: ক্লাসের মধ্যে সংখ্যালঘু পড়ুয়াকে চড়! আর তা মারতে হিন্দু শিশুদের প্রশয় দিচ্ছেন এক শিক্ষিকা। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি স্কুলে এমনই ঘটনা ঘটেছে। আর সেই স্কুলের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা প্রকাশ্যে আসতেই জোর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও কবে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। স্কুলের ওই ভাইরাল ভিডিওতে ( VIral video) বেশ কিছু বিতর্কিত বক্তব্য বলতে শোনা যাচ্ছে ওই শিক্ষিকাকে। এমনকি ক্লাসে যত মহামেডন বাচ্ছা আছে তাদের মারার কথাও বলছেন অভিযুক্ত ওই শিক্ষিকা।

সংখ্যালঘু পড়ুয়াকে চড়!

আর তা শুনে অনেক বাচ্চাই ওই শিশুটিকে মারছে। কেন আস্তে মারছে না নিয়েও বক্তব্য শোনা যাচ্ছে ওই শিক্ষিকার। এআইএমআইএম-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি চাঞ্চল্যকর এই ভিডিওটি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুধু তাই নয়, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তবে ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ। যদিও প্রশাসনের দাবি, নামতা মুখস্ত নাকি পারেনি ওই শিশু। আর সেই কারনেই নাকি এই ঘটনা। ইতিমধ্যে ওই স্কুলের ( Uttar Pradesh School) প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা হয়েছে পুলিশের। আপত্তিকর মন্তব্য কেন করেছেন ওই শিক্ষিকা সে বিষয়ে জানতে চাওয়া হয় পুলিশের তরফে। মুজাফফরনগর পুলিশের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে এক ভিডিওতে।

এমনকি পুরো ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তাঁর কাছেও সমস্ত কিছু তথ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে শিশু অধিকার সুরক্ষা কমিটিও বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর। পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে বলেও খবর। এআইএমআইএম ছাড়াও এই বিষয়ে সরব হয়েছে তৃণমূলও। কড়া ভাষায় এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+