ক্লাসে চুপ করাতে পড়ুয়ার মুখে সেলোটেপ সেঁটে দিলেন শিক্ষিকা
গুরুগ্রামে এক শিক্ষিকার কাণ্ডে লজ্জিত হতে হল স্কুল কর্তৃপক্ষকে। শেষ অবধি তাকে সাসপেন্ড করলেও সমালোচনা থামছে না। দুইজন লোয়ার কেজি ছাত্রীকে ঠোঁটে সেলোটেপ সেঁটে দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষিকা।
গুরুগ্রামে এক শিক্ষিকার কাণ্ডে লজ্জিত হতে হল স্কুল কর্তৃপক্ষকে। শেষ অবধি তাকে সাসপেন্ড করলেও সমালোচনা থামছে না। দুইজন লোয়ার কেজি ছাত্রীকে ঠোঁটে সেলোটেপ সেঁটে দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষিকা। যাতে ওই ছাত্রীরা ক্লাসে কোনও শব্দ করতে না পারে। যে খবর জানাজানির পরে শুরু তুমুল বিতর্ক।

দুই ছাত্রীর মুখে এই ঘটনা শোনার পরে দুজনেই অভিভাবককে জানালে তাঁরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতেই শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল গুরুরাজ।
মহিলা শিক্ষিকার অবশ্য দাবি, দুই খুদে ছাত্রী কথা বলে সারা ক্লাসকে বিরক্ত করত। ঠিকভাবে ক্লাস নেওয়া যেত না। অসুবিধা হতো। অনেক সময় অশ্রাব্য শব্দ প্রয়োগ করত। যা আটকাতেই দুজনের ঠোঁটে বাধ্য হয়ে তিনি সেলোটেপ সেঁটে দিয়েছেন।












Click it and Unblock the Notifications