স্ত্রী খোলা আকাশের নিচে শৌচকর্ম করায় সাসপেন্ড হলেন স্বামী, এমন ঘটনাও ঘটে
খোলা আকাশের নিচে শৌচকর্ম করার দায়ে অভিযোগে সাসপেন্ড দুই সরকারি স্কুলের শিক্ষক, এই দুই শিক্ষককে সাসপেন্ড করল মধ্যপ্রদেশ সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা আকাশের নিচে শৌচকর্ম করার দায়ে অভিযোগে সাসপেন্ড দুই সরকারি স্কুলের শিক্ষক। এই দুই শিক্ষককে সাসপেন্ড করল মধ্যপ্রদেশ সরকার। দ্বিতীয় ঘটনাটি অবশ্য আরও অদ্ভূত। সেখানে স্ত্রী প্রকাশ্যে শৌচকর্ম করায় সাসপেন্ড হতে হল শিক্ষক স্বামীকে।

গত সোমবার প্রথম ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অশোকনগরের বুদেরা গ্রামে। বুদেরা গ্রামের সরকারি স্কুলের শিক্ষককে সাসপেনশন নোটিস ধরিয়ে জেলা এডুকেশন অফিসার আদিত্য নারায়ণ জানান, ওই শিক্ষক সরকারি নির্দেশিকা লঙ্ঘন করেছেন। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশেরই রাওসর গ্রামে। এই গ্রামের প্রাথমিক স্কুলের এক শিক্ষকের স্ত্রীর খোলা আকাশের নিচে শৌচকর্ম সারায় সাসপেন্ড করা হয়েছে তাঁর স্বামীকে। ডিইও আদিত্য নারায়ণ জানিয়েছেন, এক্ষেত্রে বাড়ির শৌচালয় ব্যবহার না খোলা জায়গায় শৌচকর্ম সারায় ওই শিক্ষকও সরকারি নির্দেশিকা লঙ্ঘন করেছেন।

সাসপেনশন অর্ডারে বলা হয়েছে, শিক্ষকের পরিবারের সদস্যরাও প্রধানমন্ত্রীর স্বচ্ছ্ব ভারত অভিযান সংক্রান্ত নির্দেশিকার পালন করেননি ফলে সরকারি নির্দেশিকা অমান্য করা হয়েছে। আদিত্য নারায়ণ জানিয়েছেন, বুদেরা গ্রামের স্বচ্ছ্ব ভারত অভিযানের কর্মীরাই সকালে ওই শিক্ষককে শৌচকর্ম সারতে দেখতে পান। এরপর তাঁরাই জেলা কালেক্টরের কাছে রিপোর্ট জমা দেন।
স্বচ্ছ্ব ভারত অভিযানের নির্দেশিকা অনুযায়ী, গ্রামে গ্রামে সরকারি স্কুলের শিক্ষকদেরও নজর রাখতে হবে, যে কেউ খোলা জায়গায় প্রাতঃকৃত্য করছে কিনা। সেই জায়গায় শিক্ষক যদি নিজেই এইধরনের কাজ করেন তাহলে তা সরকারি নির্দেশিকা অমান্য করারই সামিল।












Click it and Unblock the Notifications