শিক্ষক দিবস ২০২১ : মোদী-শাহ-কোবিন্দের শুভেচ্ছা বার্তায় ভাসছে টুইটার

শিক্ষক দিবস ২০২১ : মোদী-শাহ-কোবিন্দের শুভেচ্ছা বার্তায় ভাসছে টুইটার

শিক্ষক দিবস নিয়ে উন্মদনার পারদ চড়ছিল গত কয়েকদিন ধরেই। এবার ৫ সেপ্টেম্বরের সকালের আলো ভুটতে না ফুটতেই টুইটার ট্রেন্ডে শীর্ষ তালিকায় উঠে এল #Teachersday। এদিকে দেশের সকল শিক্ষকদের ইতিমধ্যেই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে এবার শিক্ষক দিবসকে অন্যমাত্রা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'শিক্ষা পরব’ করবেন বলে আগেই জানিয়েছেন। চলবে ৭ থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত।

শুভেচ্ছা বার্তা নাড্ডার

এদিকে ইতিমধ্যেই দেশবাসীকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতাদেরও। এদিন টুইটরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা লেখেন, "মহান দার্শনিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন জী-র জন্মবার্ষিকীতে সকল শিক্ষক এবং দেশবাসীকে আন্তরিক অভিনন্দন। নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে আপনার শিক্ষা সবসময় মানুষকে অনুপ্রাণিত করতে থাকবে।"

শুভেচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রীর

টুইট করতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও। টুইটারে তিনি লেখেন, "মহান দার্শনিক এবং চমৎকার শিক্ষক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন জী-র জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। শিক্ষক দিবসে, আমি আমাদের দেশের সকল শিক্ষকদের সেলাম জানাই। যে সমস্ত মানুষ শিক্ষার আলো দিয়ে শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করে জাতি গঠনে অসাধারণ অবদান রেখেছেন সম্মান জানাই।"

টুইট কোবিন্দের

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। পাশাপাশি দেশ গঠনের জন্য শিক্ষকদের একাধিক পরামর্শ দিয়ে টুইটারে তিনি লেখেন, "শিক্ষকদের দায়িত্ব তাদের ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ জাগানো। সংবেদনশীল শিক্ষকরা তাদের আচরণ এবং শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন করতে পারেন। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীদের সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিকদের মৌলিক কর্তব্যের প্রতি আনুগত্য জাগিয়ে তুলতে হবে, দেশের প্রতি ভালোবাসার অনুভূতি জোরদার করতে হবে এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করতে হবে।"

শুভেচ্ছা কংগ্রেসের

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো হয় কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকেও। সেখানে লেখা হয় " প্রতি বছর আমরা যখন শিক্ষক দিবস উদযাপন করি তখন ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণনের প্রতি সকলেই আমরা শ্রদ্ধা জানাই। জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি আমাদেক মনে থেকে যাবেন। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিরলসভাবে সংগ্রাম করার জন্য সারা দেশে অগণিত শিক্ষকদেরও স্যালুট জানাই।"


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+