যৌন হেনস্থা নিয়ে সচেতন করতে গিয়ে শিক্ষক নিজেই অবাক কীর্তি করলেন! হয়রানির শিকার ছাত্ররা
'গুড টাচ ব্যাড টাচ' শেখাতে গিয়ে শেষে এই কাণ্ড ঘটালেন শিক্ষক! স্কুল জুড়ে চাঞ্চল্য
উদ্দেশ্য ছিল ছাত্রদের সচেতন করা। উপযুক্ত পন্থায় শিখিয়ে দেওয়া , কোনটা 'গুড টাচ' আর কোনটা 'ব্যাড টাচ'। আর সেই কাজ করতে গিয়ে এবার নিজেই যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হলেন এক শিক্ষক।

পুনের হাদাসপার স্কুলের এক শিক্ষককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় সোমবার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 'গুড টাচ ব্যাড টাচ ' শেখানোর আছিলায় ছাত্রদের যৌন হেনস্থা করেন। ৪ জন ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। স্কুলের নবম শ্রেণির ছাত্রদের সঙ্গে এমন ব্যবহার তিনি গত ৫ মাস ধরে করে আসছেন বলে অভিযোগ। গত সাত বছর স্কুলের এই ক্রীড়া শিক্ষকের গ্রেফতারি নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে।
এটাই প্রথম নয়, এর আগেও পুনের একাধিক স্কুলে পড়ুয়াদের যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। সেখানের ফতিমানগরের স্কুলে এক ১৪ বছর বয়সী ছাত্রকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় এক ক্যাথোলিক প্রিস্টের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পর অক্টোবরেও পুনের হিঞ্জেনওডি়তে একই ঘটনা ঘটে। যা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।












Click it and Unblock the Notifications