নিজের সামনে ছাত্রীদের জোর করে নগ্ন স্নান করিয়ে যৌন হেনস্থা করলেন শিক্ষক

মেয়ে ছাত্রীদের প্রথমে জোর খাটিয়ে নগ্ন করে স্নান করানো ও পরে রাতে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে শনিবার মহারাষ্ট্রের বীড় জেলায়।

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : মেয়ে ছাত্রীদের প্রথমে জোর খাটিয়ে নগ্ন করে স্নান করানো ও পরে রাতে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে শনিবার মহারাষ্ট্রের বীড় জেলায়।

জেলার শিরুর তালুকের বাসিন্দা এক সপ্তম শ্রেণির ছাত্রী 'লেক লড়কি অভিযান' নামে একটি সংস্থার কাছে চিঠি লিখে গোটা ঘটনা জানায়। তখনই বিষয়টি সামনে আসে। জানা যায়, কীভাবে একজন শিক্ষক নিজের সামনে ছাত্রীদের নগ্ন হয়ে স্নান করতে বাধ্য করেছে। এবং রাতে ছাত্রীদের সঙ্গে যৌন হেনস্থা করেন।

নিজের সামনে ছাত্রীদের জোর করে নগ্ন স্নান করিয়ে যৌন হেনস্থা করলেন শিক্ষক

গত পাঁচ মাস ধরে এই ঘটনা চলছে বলেও ছাত্রীটি চিঠিতে জানিয়েছে। এই ঘটনা জানার পরই নাবালিকা ছাত্রীটির অভিভাবক তাকে স্কুল থেকে ছাড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছে বলেও জানা গিয়েছে। অভিযোগ পেয়েই শিরুর পুলিশ শিশুদের উপরে যৌন নির্যাতন সম্পর্কিত পসকো আইনে মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষক পলাতক জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে। আবাসিক এই স্কুলে মোট ১২০ জন ছাত্রছাত্রী থাকত। তারমধ্যে ৩৬ জন মেয়ে ছাত্রী ছিল। সপ্তম শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েদের থাকার জন্য আলাদা ব্যবস্থা ছিল বলেও জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে মোট ৮ জন পুরুষ শিক্ষক রয়েছে যাদের মধ্যে ২ জন করে ঘুরিয়ে-ফিরিয়ে স্কুলে থাকেন। তবে আশ্চর্যের, স্কুলে কোনও শিক্ষিকা বা মহিলা ওয়ার্ডেন নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+