ভিডিও:দৃষ্টিহীন ছাত্রকে শিক্ষকের পৈশাচিক প্রহার, তোলপাড় গোটা দেশ
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/KW1RwMOYl4k?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
হায়দ্রাবাদ, ২১ জুলাই : দৃষ্টিশক্তিহীন ৩ ছাত্রকে অমানবিকভাবে মারধর করছেন শিক্ষক। অন্ধ্রপ্রদেশের একটি স্কুলের এই ভিডিও ফুটেজে তোলপাড় গোটা দেশ।
ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক নিজেও দৃষ্টিহীন। শিশুদেরকে হাতের সরু কঞ্চি দিয়ে পৈশাচিকভাবে ঘায়ের পর ঘা করে চলেছেন। ছাত্ররা কাঁদছে, চেঁচাচ্ছে, প্রাণ ভিক্ষা চাইছেন। কিন্তু কোনও কিছুতেই কোনও লাভ হচ্ছে না। শিক্ষকের প্রহার থেকে রেহাই নেই দৃষ্টিহীন ছাত্রদের।
মারের চোটে যন্ত্রণায় ছটফট করছে ছাত্ররা। যখন তাড়স্বরে চিৎকার করে কাঁদছে তারা তখনই অভিযুক্ত ওই শিক্ষক একজনের মাথা ধরে মাটিতে ঠুকে দিচ্ছে। এই ভিডিওতে অভিযুক্ত শিক্ষকের সহকারী আর এক ব্যক্তিকে দেখা গিয়েছে, যদিও ওই ব্যক্তির মুখ ভিডিওতে স্পষ্ট নয়। এই ভিডিওতে যে ছাত্রদের মারধর করার ফুটেজ ধরা পড়েছে তারা প্রত্যেকেই ১০ বছরের কম বয়সী।
সোমবার এই ভিডিও সংবাদমাধ্যমে ফাঁস হতেই ভাইরাল হয়ে যায়। যদিও কে এই অমানবিক ভিডিওটি ফোনে রেকর্ড করেছে সে বিষয়ে কিছু জানতে পারা যায়নি।
অন্ধ্রর কাকিনাড়ার পুলিশ জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে ৬৫০ কিলোমিটার দূরে গ্রীনফিল্ড রেসিডেন্সিয়াল স্কুলের ঘটনা এটি। এই স্কুলটি দৃষ্টিহীনদের জন্য। ভিডিও ফুটেজটি প্রকাশিত হওয়ার পর পুলিশ অভিযুক্ত ওই দৃষ্টিহীন শিক্ষককে গ্রেফতার করেছে।স্কুলের অধ্যক্ষকেও গ্রেফতার করা হয়েছে।
ইতিমধ্যে রাজ্যের শিশু অধিকার কমিশন এই ভিডিওটি দেখার পর তৎপর হয়েছে। স্বতন্ত্রভাবে তদন্ত শুরু করেছে তাঁরা। জানা গিয়েছে, স্কুলটি দাতব্য প্রতিষ্ঠান। এই স্কুলে ৬২ ছাত্রের নাম নথিভুক্ত করা আছে। এই স্কুলেই ছাত্ররা থাকে। জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে এই স্কুল থেকে ছাত্রদের অন্যথায় স্থানান্তরিত করা হবে কি না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications