হোমওয়ার্ক শেষ না করায় ছাত্রকে বেধড়ক মার! অভিযুক্ত শিক্ষক বললেন ‘ও মরার ভান করছে’
হোমওয়ার্ক শেষ না করায় ছাত্রকে পিটিয়ে মেরে ফেললেন শিক্ষক, ব্যাপক শোরগোল রাজস্থানে
গত কয়েক দশকে শিক্ষকদের হাতে পড়ুয়া প্রহৃত হওয়ার একাধিক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে গোটা দেশ থেকেই। এমনকী আইন করেও বেড়ি পড়ানো যায়নি এক শ্রেণির শিক্ষদের রোষে। এবার হোমওয়ার্ক শেষ না করায় এক ছাত্রকে পিটিয়ে মেরেই ফেললেন রাজস্থানের এক শিক্ষক। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক হইচই।

ব্যাপক শোরগোল শিক্ষা মহলে
সূত্রের খবর, বুধবার রাজস্থানের চুরু জেলায় কোলাসার গ্রামের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম বিষ্ণু। ১৩ বছরের ওই শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে। হোম ওয়ার্ক করে স্কুলে যাওয়ায় অভিযুক্ত শিক্ষক তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শ্রেণিকক্ষেই অচেতন হয়ে পড়ে ওই কিশোর। এর পরই ছাত্রের বাবাকে ফোন করেন স্কুলে আসতে বলেন শিক্ষক।

ঠিক কী হয়েছিল
খবর পেয়েই স্কুলে ছুটে আসেন ছাত্রের বাবা ওমপ্রকাশ। ততক্ষণে গোটা স্কুল চত্বরে হইচই পড়ে গিয়েছে। এসে গিয়েছে ছাত্রের মাও। যদিও তখনও নিজের রাগেই দাপিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক। তাঁর দাবি পড়া না করে আসায় হালকা মারতেই নাকি ওই ছাত্র অচৈতন্য হয়ে পড়ে। যদিও তার সহপাঠিদের অভিযোগের তীর শুরু থেকেই ছিল শিক্ষকের দিকেই। পড়়ুয়াদের অভিযোগ, পড়া না করে নিয়ে আসায় ওই পড়ুয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। তাতেই সংজ্ঞা হারায় সপ্তম শ্রেণির ওই পড়ুয়া।

স্কুলের স্বীকৃতিতে স্থগিতাদেশ
এদিকে পরে অচেতন অবস্থাতেই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও মৃত ছাত্রকে দেখেও টনক নড়েনি ওই শিক্ষকের। তার দাবি, তাঁকে বিপদে ফেলতেই নাকি মরার ভান করছে ওই ছাত্র। এদিকে ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃত ছাত্রের বাবা। অন্যদিকে এই ঘটনার তদন্ত শেষ না পর্যন্ত ওই স্কুলের স্বীকৃতি স্থগিত করার নির্দেশনা দিয়েছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী।












Click it and Unblock the Notifications