রাহুলকে প্রধানমন্ত্রী মানবে না, জানিয়ে দিল ইউনাইটেড ফ্রন্টের অন্যতম দল
রাহুল গান্ধী বিরোধী ইউনাইটেড ফ্রন্টের হয়ে প্রধানমন্ত্রী হলে তা মানবে না বলে জানিয়ে দিল তেলুগু দেশম পার্টি।
রাহুল গান্ধী বিরোধী ইউনাইটেড ফ্রন্টের হয়ে প্রধানমন্ত্রী হলে তা মানবে না বলে জানিয়ে দিল তেলুগু দেশম পার্টি। দলের হয়ে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী কালাভা শ্রীনিবাসুলু বলেছেন, ২০১৯ লোকসভা ভোটে জিতলেও টিডিপি রাহুল গান্ধীকে ইউনাইটেড ফ্রন্টের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না।

টিডিপির তরফে শ্রীনিবাসুলু স্পষ্ট করে জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে টিডিপির কোনও সখ্য ছিল না। ফলে কংগ্রেসের হাত ধরার প্রশ্নই নেই।
শ্রীলিবাসুলু বলেছেন, আমরা একশো শতাংশ নিশ্চিত প্রধানমন্ত্রী বিজেপি ও কংগ্রেসের তরফে কেউ হবে না। যদি ইউনাইটেড ফ্রন্টকে কংগ্রেসের সাহায্য নিতেও হয় তাহলেও রাহু প্রধানমন্ত্রী হবেন না। বলেছেন টিডিপি নেতা।
এইচডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে কর্ণাটকে গিয়ে এন চন্দ্রবাবু নাইড়ু অন্য আঞ্চলিক নেতাদের সঙ্গে একসঙ্গে কংগ্রেসের সঙ্গে মঞ্চে দাঁড়ান। বিজেপি বিরোধিতার বার্তা দেন। সেই সূত্রেই টিডিপি নেতা এই মন্তব্য করেছেন।
আঞ্চলিক দলগুলিই ২০১৯ লোকসভা ভোটের পর সরকার ও প্রধানমন্ত্রী ঠিক করবে বলে টিডিপি দাবি করেছে। কংগ্রেসকে সঙ্গ দেওয়ার প্রশ্নই নেই কারণ সঠিকভাবে অন্ধ্রপ্রদেশ ভাগ করেনি। অন্ধ্রের মানুষের প্রতি অবিচার হয়েছে। কংগ্রেসের পর বিজেপি সরকারও অবিচার করেছে।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ বিশেষ মর্যাদার রাজ্যের দাবিতে কেন্দ্রের জোট সরকার ছেড়ে বেরিয়ে এসেছে। এখন বিরোধী আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে। ২০১৯ লোকসভা ভোটের আগে তা আরও জোরদার হবে।












Click it and Unblock the Notifications