অস্বস্তি বাড়ল মোদীর, এনডিএ ছাড়ার সিদ্ধান্ত চন্দ্রবাবুর

শেষ পর্যন্ত এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রেসিডেন্ট এন চন্দ্রবাবু নাইডু। শুক্রবার সাংসদদের সঙ্গে টেলি কনফারেন্সে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েদেন

শেষ পর্যন্ত এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রেসিডেন্ট এন চন্দ্রবাবু নাইডু। শুক্রবার সাংসদদের সঙ্গে টেলি কনফারেন্সে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েদেন। এনডিএ ছাড়ার পর এবার কেন্দ্রে র বিরুদ্ধে আলাদা করে অনাস্থা আনতে চলেছে টিডিপি।

অস্বস্তি বাড়ল মোদীর, এনডিএ ছাড়ার সিদ্ধান্ত চন্দ্রবাবুর

দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজের দলের দুই মন্ত্রীকে সরিয়ে নিয়েছিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। এরপরেই চন্দ্রবাবুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বিজেপি সদস্যরা। এরইমধ্যে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে নিজের রাজ্যেরই অপর রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেসের তরফে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে সেই অনাস্থা সমর্থনের কথা জানিয়েও টিডিপি সদস্যদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করেন চন্দ্রবাবু নাইডু। এনডিএ থেকে সরে আলাদা করে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু। এছাড়াও ওয়াইএসআর কংগ্রেস অনাস্থা আনায় রাজনৈতিক চাপও ছিল চন্দ্রবাবুর ওপর।
টিডিপির সিনিয়র নেতা সিএম রমেশ জানিয়েছেন, তাদের দলের তরফে কেন্দ্রকে মনোভাব পরিবর্তনের জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু কিছুই পরিবর্তন হয়নি।

টিডিপি এমপি তোহা নরসিমহন লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।

একসময়ে বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে অভিযুক্ত করলেও, ২০১৪-র লোকসভা ভোটের আগে এনডিএ-তে যোগ দেয় টিডিপি। ২০০৪ সালে তৎকালীন কংগ্রেস নেতা ওয়াইএসআর রাজশেখর রেড্ডির কাছে শোচনীয় পরাজয় হয়েছিল টিডিপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+