শুধু অন্ধ্রই নয়, তেলাঙ্গানা থেকেও বিজেপিতে যোগ টিডিপি মুখপাত্রের

কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের টিডিপি সাংসদেরা দল বেঁধে বিজেপিতে যোগদান করেছেন। ফলে সংসদে টিডিপির জামানত জব্দ হওয়ার মুখে।

কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের টিডিপি সাংসদেরা দল বেঁধে বিজেপিতে যোগদান করেছেন। ফলে সংসদে টিডিপির জামানত জব্দ হওয়ার মুখে। তার মধ্যেই এবার আরও ভাঙন হল চন্দ্রবাবুর দলে। তেলাঙ্গানা থেকে বিজেপিতে যোগ দিলেন দলের মুখপত্র লঙ্কা দিনাকর। বুধবার দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি।

শুধু অন্ধ্রই নয়, তেলাঙ্গানা থেকেও বিজেপিতে যোগ টিডিপি মুখপাত্রের

নিজের পদত্যাগপত্রে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইড়ুকে দিনাকর লিখেছেন, দলের সর্বভারতীয় মুখপাত্র হিসাবে ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে আমি পদত্যাগ করছি।

এর আগে টিডিপির রাজ্যসভা সাংসদ ওয়াই এস চৌধুরী, সিএম রমেশ, টিজি বেঙ্কটেশ ও জি মোহন রাও বিজেপিতে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে তো বটেই, বিধানসভা নির্বাচনেও হেরে গিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতাচ্যুত হয়েছেন চন্দ্রবাবু নাইড়ু। ১৭৫টি আসনের মধ্যে ১৫১টিতে জিতে রাজ্যে ক্ষমতাসীন হয়েছে ওয়াইএসআর কংগ্রেস। তারপরই টিডিপি থেকে একের পর এক সাংসদ-বিধায়ক বিজেপিতে যোগদান শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+