বড় ভাঙনের আশঙ্কা এনডিএ -তে! অনস্থা প্রস্তাবের পথে হাঁটতে পারে এই শরিক দলটি

অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য়ের তকমা তথা সুবিধা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপি-র সঙ্গে মতানৈক্য চলছে তেলুগু দেশম পার্টির।

অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য়ের তকমা তথা সুবিধা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপি-র সঙ্গে মতানৈক্য চলছে তেলুগু দেশম পার্টির। এরই মধ্য়ে, চন্দ্রবাবু নায়ডুর নেতৃত্বাধীন টিডিপি-র দুই কেন্দ্রীয় মন্ত্রী , এনডিএ মন্ত্রীসভা ত্যাগ করে বেরিয়ে আসেন। তবে নরেন্দ্র মোদীর সরকারের পক্ষে নিজেরদের সমর্থন রেখে , তারা এখনও পর্যন্ত এনডিএ-র শরিক রয়েছেন। কিন্তু সূত্রের দাবি, বেশি দিন পর্যন্ত এনডিএ-র এই শরিক আর সরকারে থাকছেন না খুব শিঘ্রই তারা ছাড়াতে চলেছে এনডিএ। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ঘটনা এর প্রেক্ষিতে সামনে এসেছে।

বড় ভাঙনের আশঙ্কা এনডিএ -তে! অনস্থা প্রস্তাবের পথে হাঁটতে পারে এই শরিক দলটি

  • প্রতি মুহুর্তে পাল্টাচ্ছে অন্ধ্র রাজনীতি। এদিন ওয়াই এসআর কংগ্রেস সেখানে জানিয়ে দেয়, তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। পাশাপাশি জানিয়েছে, যে অন্ধ্র প্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেবে,তাঁর সপক্ষেই থাকবে দল।
  • নিজেদের দাবি সমর্থনে ওয়াই এস আর কংগ্রেস, অন্ধ্রের বিভিন্ন আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়েছে। যাতে সেই দলগুলি এনডিএ-র বিরুদ্ধে চলে যায়। শোনা যাচ্ছে , ওয়াই এস আর কংগ্রেসের এই উদ্যোগে সামিল হচ্ছে তেলুগু দেশম পার্টি।

বড় ভাঙনের আশঙ্কা এনডিএ -তে! অনস্থা প্রস্তাবের পথে হাঁটতে পারে এই শরিক দলটি

  • সূত্রের দাবি, দলীয় নেতাদের সঙ্গে এদিন বৈঠক করেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু। তিনি দলীয় নেতাদের জানান, যে কেউই অনাস্থা প্রস্তাব আনলে, তাকে সমর্থন করবেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু।
  • এর আগে , টিডিপি-র তরফে অভিযোগ তোলা হয় , যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের সুবিধা দেবে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তা করেনি। ফলে বিধানসভায় কেন্দ্রের এই উদাসীনতার বিরুদ্ধে একটি রেজোলিউশানও পাশ করে সরকার।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+