রামপুর কেন্দ্রের উপনির্বাচনে সেই আজম খান শিবিরেই ভরসা রাখল সপা

রামপুর কেন্দ্রে সেই আজম খান শিবিরেই ভরসা করেছেন অখিলেশরা। এই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে আজম খানের স্ত্রী তাজিন ফাতিমাকে।

যতই জমি মাফিয়ার তকমা থাক তাঁর উপর তবু রামপুর কেন্দ্রের ভোটে জিততে যে আজম খানকেই প্রয়োজন সেটা বিলক্ষণ জানে সমাজবাদী পার্টি। তাই রামপুর কেন্দ্রে সেই আজম খান শিবিরেই ভরসা করেছেন অখিলেশরা।
এই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে আজম খানের স্ত্রী তাজিন ফাতিমাকে। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন আজম খান। তিনি সাংসদ হওয়ার পর থেকে এই বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়েছিল। েসকারণেই উপনির্বাচনের ঘোষণা করা হয়।

রামপুর কেন্দ্রের উপনির্বাচনে সেই আজম খান শিবিরেই ভরসা রাখল সপা

আজম খানের স্ত্রী এখন রাজ্যসভার সাংসদ। তাঁকেই যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে সপা। আগামী ২১ অক্টোবর উত্তর প্রদেশের পাঁচ কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন। পাঁচ কেন্দ্রেরই প্রার্থী ঘোষাণা করেছে সমাজবাদী পার্টি। ঘোষী কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুধাকর সিংকে। মানিকপুরে সপা প্রার্থী করেছে নির্ভয় সিং পাটেলকে। জাইদপুরে পার্টি টিকিট দিয়েছে গৌরব সিং রাওয়তকে। জালালপুর কেন্দ্রে সপা প্রার্থী করেছে সুভাষ রাইকে। আর প্রতাপগড় কেন্দ্রে সপা প্রার্থী হয়েছেন ব্রজেশ বর্মা পাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+