আয়করে ছাড় বাড়ল! বিনিয়োগ বাড়বে স্থাবর সম্পত্তিতে
সংসদে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল যে বাজের পেশ করেছেন, তাতে বলাই যায়, বছরে ৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছাড় দেওয়া হয়েছে।
সংসদে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল যে বাজের পেশ করেছেন, তাতে বলাই যায়, বছরে ৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছাড় দেওয়া হয়েছে। ফলে ব্যক্তিগত আয়কর দাতারা সাশ্রয়ী মূল্যের বাসস্থানে তাঁদের টাকা খরচের পরিমাণ বাড়াতে পারবেন। এমনটাই বলছেন, ভ্যালু হোমসের এমডি এবং সিইও রাম ওয়ালেস। সংস্থাটি একটি রিয়েল এস্টেট ফার্ম।

২০২০ সাল পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সাশ্রয়ী মূল্যের বাসস্থানে আয়কর আইনের 80 IB ধারায় ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় নুতন প্রকল্পেও পাওয়া যাবে।
দুটি বাড়ির জন্য বিনিয়োগে ২ কোটি টাকা পর্যন্ত ক্যাপিটাল গেনে ছাড় দেওয়ায় সম্পত্তিতে বিনিয়োগ বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আগে এই ছাড় ছিল একটি বাড়ির জন্য। এখন একটি বাড়ি থেকে দুটি বাড়ির ক্ষেত্রে ক্যাপিটাল গেনে ছাড় পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications