অপেক্ষা বাজেট অধিবেশনের, বেসরকারি সংস্থার কর্মীরা পাবেন ২০ লক্ষ টাকা কর মুক্ত গ্র্যাচুইটি
সংসদে আগামী বাজেট অধিবেশনেই পাশ হতে পারে পেমেন্ট অফ গ্র্যাচুইটি সংশোধনী বিল ২০১৭। আর তা হয়ে গেলেই দেশের সংগঠিত ক্ষেত্রের কর্মীরা ২০ লক্ষ টাকা করে র মুক্ত গ্র্যাচুইটি পাবেন।
সংসদে আগামী বাজেট অধিবেশনেই পাশ হতে পারে পেমেন্ট অফ গ্র্যাচুইটি সংশোধনী বিল ২০১৭। আর তা হয়ে গেলেই দেশের সংগঠিত ক্ষেত্রের কর্মীরা ২০ লক্ষ টাকা করে র মুক্ত গ্র্যাচুইটি পাবেন।

এই মুহূর্তে সংগঠিত ক্ষেত্রের কর্মীরা ৫ বা তার বেশি বছর কোনও সংস্থায় কাজ করে অবসরগ্রহণ করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত গ্র্যাচুইটি পেয়ে থাকেন।
এই মাসের শেষে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে পেমেন্ট অফ গ্র্যাচুইটি( সংশোধনী) বিল ২০১৭ পেশ হওয়ার কথা। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই সংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও সরকার ২০ লক্ষ টাকা কর মুক্ত গ্র্যাচুইটি দিতে চায়।
গত মাসে সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভায় পেশ করা হয় এই বিল। গতবছরের ১৮ ডিসেম্বর বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ার। বিলটি সংসদে পাশ হয়ে গেলে কেন্দ্রকে আর কর মুক্ত গ্র্যাচুইটির পরিমাণ ঠিক করতে হবে না।

বিলে কেন্দ্রীয় আইনে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ এবং গ্র্যাচুইটির পরিমাণ নিয়ে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।
ফ্যাক্টরি, খনি, তৈলক্ষেত্র, প্ল্যান্টেশন, পোর্ট, রেল, দোকান কিংবা অন্য় এসট্যাবলিসমেন্টের কর্মীদের গ্র্যাচুইটি দিতে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট ১৯৭২। কোনও সংস্থায় টানা ৫ বছর কাজ করলে কোনও কর্মী গ্র্যাচুইটির দাবিদার হয়ে থাকেন।
কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর সর্বশেষ বেতন (মূল বেতন ও মহার্ঘ ভাতা) -এর সঙ্গে মোট যত বছর চাকরি করেছেন এবং প্রতিবছরের ১৫ দিনের বেতন গুণ করে তাকে ২৬ দিয়ে ভাগ করা হয়। আইন অনুযায়ী, দশ জন বা তার বেশি কর্মী কাজ করেন এমন যে কোনও সংস্থাকে টানা ৫ বছর কাজ করেছেন এমন কর্মীকে গ্র্যাচুইটি দিতে হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications