Tawang faceoff: ড্রাগনদের আগ্রাসন রুখতে অরুণাচলের আকাশে পেট্রোলিং বায়ুসেনার
Tawang faceoff: ড্রাগনদের আগ্রাসন রুখতে অরুণাচলের আকাশে পেট্রোলিং বায়ুসেনার
ফের ভারত সীমান্তে আস্ফালন শুরু করেছে ড্রাগনরা। গতকাল চিনা ফৌজ ভারতীয় সীমা লঙ্ঘনের চেষ্টা করে। প্রবল ভাবে তার প্রতিরোধ গড়েছে ভারতীয় সেনা। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। তাওয়াংকে বরাবরই নিজেদের বলে দাবি করে বেজিং। কিছুই তাওয়াংকে ভারতের অংশ মানতে নারাজ তারা। গতকাল চরম পদক্ষেপ করল চিনা ফৌজ। গতকাল চিনা ফৌঁজকে আটকানোর পর আজ সকাল থেকে অরুণাচল প্রদেশের সীমান্তে নজরদারি শুরু করেছে ভারতীয় বায়ু সেনা।

অরুণাচলের আকাশে নজরদারি
ড্রাগনরা থাবা চওড়া করছে অরুণাচল প্রদেশে। গতকাল অরুণাচল প্রদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছিল চিনা ফৌজ। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় ফৌজ। এখনও উত্তেজনা রয়েছে সেখানে। অরুণাচল প্রদেশে সকাল থেকেই তৎপর ভারতীয় সেনা। অরুণাচল প্রদেশের আকাশে নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ু সেনা। অরুণাচল প্রদেশের ১৭,০০০ ফুট দীর্ঘ উচ্চতায় সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছিল ভারতীয় ফৌজ। কিন্তু ভারতীয় সেনা প্রতিহত করেছে। এই নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে এখানে।

অরুণাচলে অনু্প্রবেশের চেষ্টা
অরুণাচল প্রদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা ফৌজ। গতকাল অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চিনা ফৌজ হঠাৎই নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ভারতীয় ফৌজ তাঁদের রুখে দিয়েছে। চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় ফৌজ। যদিও গালওয়ান সংঘর্ষের মত বড় ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান আহত হয়েছে। চরম উত্তেজনা রয়েছে অরুণাচল প্রদেশে। চিনা ফৌজের হঠাৎ এই আগ্রসনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

উচ্চ পর্যায়ের বৈঠক রাজনাথের
অরুণাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে আজই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিডিএসও। সেখানে অরুণাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে। গালওয়ান সংঘর্ষের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে। কোন পথে অরুণাচল প্রদেশে এগোনো হবে তা নিয়ে বৈঠক করা হয়েছে। এই নিয়ে জোর তোরজোর চলছে।

সংসদে বার্তা রাজনাথের
সংসদে বার্তা দিয়েছেন রাজনাথ সিং। কংগ্রেস সাসংদরা অরুণাচল প্রদেশের অবস্থা নিয়ে আলোচনা চেয়েছিল সংসদে। তারপরেই রাজনাথ সিং সংসদ অধিবেশনে দুপুর ১২টা নাগাদ তিনি অরুণাচল প্রদেশের অবস্থা নিয়ে বার্তা দেন। তিনি বলেছেন, তাওয়াং সীমান্তের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। মাত্র ৪ জন ভারতীয় জওয়ান আহত হয়েছেন। কেউ শহিদ হননি। কড়া নজরদারি চালানো হচ্ছে সেখানে। কোনও রকম অপ্রীিতকর পরিস্থিতি তৈরি হয়নি সীমান্তে এমনই দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications