তাউকটে দানবীয় শক্তি নিয়ে আছড়ে পড়ল গুজরাতে, আবহাওয়ার পূর্বাভাস মতোই ল্যান্ডফল-এর সঙ্গেই তাণ্ডব শুরু

সাইক্লোন তাউকটে নিয়ে কাউন্টডাউন অনেকক্ষণ ধরেই চলছিল। আবহাওয়ার পূর্বাভাস মতোই এদিন সন্ধ্যে ৮ টা নাগাদ এই ক্রান্তিয় ঘূর্ণিঝড় প্রবল বেগে আছড়ে পড়ে গুজরাতের বুকে।

 ৬ জনের মৃত্যু ,বিপাকে বিমান পরিষেবা

৬ জনের মৃত্যু ,বিপাকে বিমান পরিষেবা

প্রসঙ্গত, এই ঝড়ের দাপটে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে মহারাষ্ট্র থেকে। ঝড়ের প্রবল তাণ্ডবের জেরে এই এলাকায় এখনও পর্যন্ত বন্ধ রয়েছে বিমান চলাচল। আগামী কাল বেলা ১০ টা পর্যন্ত মুম্বই বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

আছড়ে পড়তেই তাণ্ডব

আছড়ে পড়তেই তাণ্ডব

অপেক্ষার অবসান ঘটিয়ে সাক্ষাৎ সুপার সাইক্লোন তাউকটে হাজির। গুজরাতের ১৭ জেলায় ইতিমধ্যেই জারি রয়েছে সতর্কতা। বহু নিচু এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষকে। গুজরাক উপকূলের ১.৫ লাখ মানুষ আপাতত নিরাপদ আশ্রয় আছেন বলে খবর।

 উপড়েছে গাছ, বিপর্যস্ত জনজীবন

উপড়েছে গাছ, বিপর্যস্ত জনজীবন

গুজরাতের একাধিক জায়গায় এই ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় যে গুজরাতের পোরবন্দর থেকে মহুভার মধ্যে এই ল্যান্ডফল হবে। এরপরই আজ সন্ধে ৮ টা নাগাদ তা ঘটে। এদিকে দ্বারকা থেকে সোমনাথ পর্যন্ত বহু এলাকায় এর প্রবল প্রভাব দেখা যাবে বলে খবর। এদিকে মহারাষ্ট্রের বুকে এই ঝড়ের তাণ্ডবে একাধিক গাছ উপড়ে গিয়েছে। জলমগ্ন প্রায় গোটা মুম্বই নগরী।

সাইক্লোন তাউকটের তাণ্ডব শুরু গুজরাতে

সাইক্লোন তাউকটের তাণ্ডব শুরু গুজরাতে

এদিকে গুজরাতে এই ঝড় আছড়ে পড়তেই প্রবলভাবে সাইক্লোনের তাণ্ডব শুরু হয়। এর জেরে সাইক্লোন তাউকটে তাণ্ডব গুজরাতের বিভিন্ন জায়গায় দেখা যায়। ফলে সাইক্লোনের প্রবল প্রভাবের কথা মাথায় রেখে গুজরাতের আমেদাবাদ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে আপাতত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+