এই জিনিসটি সঙ্গে না নিলে বাতিল হতে পারে তৎকালের টিকিট
তৎকাল টিকিটের মূল্য জমা নেওয়ার জন্য নতুন পরিষেবা চালু করেছে আইআরসিটিসি।ভ্রমণের সময় টিকিটে যার পরিচয়পত্রের উল্লেখ আছে,তাঁকে আসল পরিচয়পত্রটি দেখাতে হবে।ব্যর্থ হলে,টিকিটে উল্লিখিত সব যাত্রীর টিকিটই বাতিল
ভারতীয় রেলের অনলাইন ই-টিকিট বুকিং পরিষেবাটি করে থাকে আইআরসিটিসি। প্রতিদিন প্রায় ১, ৩০,০০০ তৎকাল টিকিট বুকিং হয়। বুকিং শুরুর মিনিট খানেকের মধ্যে টিকিট বুকিং শেষ হয়ে যায়।
তৎকাল টিকিটের মূল্য জমা নেওয়ার জন্য নতুন পরিষেবা চালু করেছে আইআরসিটিসি। আইআরসিটিসি-র ওয়েবসাইটে জানানো হয়েছে, ভ্রমণের সময় টিকিটে যার পরিচয়পত্রের উল্লেখ আছে, তাঁকে আসল পরিচয়পত্রটি দেখাতে হবে। ভ্রমণের সময় আসল পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হলে, টিকিটে উল্লিখিত সব যাত্রীর টিকিটই বাতিল বলে গণ্য হবে এবং তাদের জরিমানা করা হবে।

তৎকাল টিকিট বুকিং-এর নিয়মগুলি হল,
১) তৎকাল এসি টিকিটের বুকিং শুরু হয় সকাল ১০ টায়। নন-এসি ক্লাসের বুকিং শুরু হয় বেলা ১১টায়।
২) যাত্রার নির্দিষ্ট দিনের থেকে একদিন আগে এই টিকিট মেলে।
৩) বর্তমান আইনে, কনফার্মড টিকিট বাতিল করলে কোনও মূল্য ফেরত হয় না।
৪) টিকিটে আরএসি লেখা থাকলেও, সেটি কনফার্মড বলে গণ্য করা হয়।
৫) আরএসি /ওয়েটলিস্টেড টিকিট: নির্দিষ্ট যাত্রার সময়ের ৩০ মিনিট আগে টিকিট বাতিল করলে মূল্য ফেরত পাওয়া যায়।
৬) তৎকাল প্রক্রিয়ায় একটি টিকিটে থাকা কারও টিকিট নিশ্চিত হলেও, যাদের নাম অপেক্ষমান তালিকায় থাকে, তাদের ক্ষেত্রে পুরো মূল্য ফেরত পাওয়া যায়। যাঁদের টিকিট নিশ্চিতের তালিকায় ছিল, তাঁদের ক্ষেত্রে টিকিট কাটার মূল্য ফেরত দেওয়া হয়। পুরো ক্ষেত্রেই ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে টিকিট বাতিলের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়।
৭) যদি ট্রেন ৩ ঘণ্টার বেশি দেরিতে চলে, কিংবা ট্রেনটি বাতিল করা হয়, তাহলে, টিকিট ডিপোজিট রিসিপ্ট দেখিয়ে মূল্য ফেরত পাওয়া যেতে পারে।
৮) তৎকাল বুকিং-এ কোন ছাড়া দেওয়া হয় না।
৯) আইআরসিটিসি কর্তৃপক্ষ তৎকালসহ ই-টিকিটের ক্ষেত্রে 'আগে টিকিট বুক কর, পরে দাম দাও'নিয়মও চালু করেছে। এক্ষেত্রে দাম মিটিয়ে টিকিট হাতে পাওয়ার বন্দোবস্ত রয়েছে।
১০) 'আগে টিকিট বুক কর, পরে দাম দাও'-এর মধ্য়ে ইপে ল্যাটার পদ্ধতিতে ইমেল এবং এসএমএসের মাধ্য়মে পেমেন্ট লিঙ্ক পাওয়া যাবে। দাম মেটানোর জন্য ১৪ দিন সময় পাওয়া যাবে। এই পরিষেবা পেতে গেলে টিকিটের মূল্যের ওপর ৩.৫০ শতাংশ হারে কর এবং তার ওপর পরিষেবা কর দিতে হয়।
১১) টিকিটের মূল্যের ওপর তৎকাল চার্জ লাগু করা হয়। নিচের সরণিতে তৎকাল পরিষেবার চার্জ দেওয়া হল:
দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে (বসে) সর্বনিম্ন চার্জ ১০ টাকা, সর্বোচ্চ চার্জ ১৫ টাকা, স্লিপারের জন্য ১০০ ও ২০০ টাকা, এসি চেয়ারকারের জন্য ১২৫ ও ২২৫ টাকা, এসি থ্রি টিয়ারের জন্য ৩০০ ও ৪০০ টাকা, এসি ২ টিয়ারের জন্য ৪০০ ও ৫০০ টাকা, এগজিকিউটিভ ক্লাসের জন্য ৪০০ ও ৫০০ টাকা।












Click it and Unblock the Notifications